বজরংবলীর কৃপায় দুঃখ ও অর্থাভাব ঘুচবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩ নভেম্বর

Published:

Ajker Rashifal

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩ নভেম্বর, মঙ্গলবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় একটি নতুন দিন। গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের ফলে বদলে যেতে পারে আজ আপনার ভাগ্য। আজ কেমন কাটবে আপনার দিনটি? বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ থেকে মীন—১২টি রাশির জাতক-জাতিকাদের প্রেম, কেরিয়ার, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার লেটেস্ট আপডেট নিয়েই সাজানো এই দৈনিক রাশিফল (Daily Horoscope)। জেনে নিন আপনার দিনটি কেমন যাবে।

মেষ রাশির আজকের রাশিফল

আজ বন্ধুরা আপনাকে সমর্থন করবে এবং খুশি রাখতে পারে। আজ অনেক কিছুতে টাকা খরচ করতে পারেন। তবে ভালো বাজেট পরিকল্পনা করা উচিত। দিনটিকে বিশেষ করে তুলতে সন্ধ্যাবেলা পরিবারের সাথে কোনও সুন্দর জায়গায় যেতে পারেন। আজ আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। প্রেমের সম্পর্ক জটিল হয়ে উঠবে। কর্মক্ষেত্রে সবাই আপনার কথা গুরুত্ব দিয়ে শুনবে। আজ পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য মাংস বা মদ গ্রহণ না করাই উচিত।

বৃষ রাশি

জীবনসঙ্গীর সাথে সিনেমা, থিয়েটার বা রেস্তোরাঁয় সন্ধ্যা কাটানো আপনাকে শান্তি এনে দেবে। দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগলে আজ অর্থ পেতে পারেন, যা আপনার অনেক সমস্যা দূর করবে। পরিবার এবং সন্তানদের সাথে কাটানো সময় আপনাকে আনন্দ দেবে। রোমান্টিক স্মৃতি আপনাকে জাগিয়ে তুলতে পারে। ব্যবসায়িক অংশীদাররা সাহায্য করবে। অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করতে পারবেন। যারা গত কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন তারা আজ অবসর সময় পাবেন।

প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য বাড়িতে ধূপ জ্বালানোর চেষ্টা করুন।

মিথুন রাশি

খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে অংশগ্রহণ করলে আজ আপনি হারানো শক্তি ফিরে পাবেন। আজ পৈতৃক সম্পত্তির খবর গোটা পরিবারকে আনন্দ দেবে। রোমান্সের জন্য আজকের দিনটি উত্তেজনাপূর্ণ। সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করতে পারেন এবং সেটিকে রোমান্টিক করার চেষ্টা করতে হবে। সেমিনারে অংশগ্রহণ করে আপনি নতুন ধারণা লাভ করতে পারবেন। বেশিরভাগ সময় বাড়িতে ঘুমিয়ে কাটাতে পারেন। তবে সন্ধ্যাবেলা বুঝবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করেছেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বাড়িতে বাথরুমের টবে সবুজ পাথরের টুকরো বা সবুজ মার্বেল রাখার চেষ্টা করুন।

কর্কট রাশি

আজ মানসিক ব্যায়াম করা উচিত। যারা ঋণ নিয়েছিলেন তাদের পরিশোধ করতে সমস্যা হবে। বন্ধু এবং পরিবারের সাথে আজ আপনি আনন্দময় সময় কাটাতে পারেন। সুখের জন্য নতুন সম্পর্কের প্রত্যাশা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। হঠাৎ করে বড় লাভ হতে পারে। আজ বাড়িতে ভাই-বোনদের সঙ্গে সিনেমা দেখতে পারেন। আজ ভালোবাসার দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে এক কোয়া রসুন এবং পেঁয়াজ জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

সিংহ রাশি

বন্ধুরা আপনাকে সমর্থন করবে।  কর্মক্ষেত্রে বা ব্যবসায় কোনও অসাধানতার কারণে আজ আপনারা আর্থিক ক্ষতি হতে পারে। দূর সম্পর্কের কোনও আত্মীয়ের কাছ থেকে পাওয়া বার্তা সুসংবাদ বয়ে আনবে। প্রিয়জনকে ক্ষমা করা উচিত। লোকেরা আপনার পরামর্শ চাইবে এবং আপনি যা বলবেন তা না ভেবেই মেনে নেবে। যে কোনও নতুন প্রকল্প শুরু করার আগে আজ আপনার উচিত অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে সাধু-সন্তদের সেবা করার চেষ্টা করুন।

কন্যা রাশি

স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আজ সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার পরিকল্পনা করতে পারেন। চাঁদের অবস্থানের কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় খাতে খরচ হবে। অর্থ সঞ্চয় করতে চাইলে জীবনসঙ্গী বা কিংবা বাবা-মায়ের সঙ্গে আলোচনা করা উচিত। পরিবারের সদস্যদের সমস্ত কথার সঙ্গে আপনি একমত হতে পারবেন না। আজ দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। হাসিমুখে সমস্যাগুলি উপেক্ষা করা উচিত। বিবাহিত জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সবুজ রংয়ের যানবাহন ব্যবহার করার চেষ্টা করুন।

তুলা রাশি

আজ দিনটি এমন কিছু করার জন্য চমৎকার যা আপনার নিজের সম্পর্কে ভালো অনুভব করাবে। যারা বেপরোয়াভাবে অর্থ ব্যয় করেছেন তাদের আজ সমস্যা হতে পারে। পরিবারের সাথে অভদ্র আচরণ করা থেকে বিরত থাকতে হবে। এতে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। নাহলে প্রেমের সম্পর্কে সমস্যা হবে। আজ আপনি সকলের কেন্দ্রবিন্দুতে থাকবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে রুপোর বালা পরার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি

ভাজা খাবার পরিহার করা উচিত। অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে। আজ একঘেয়ে রুটিন থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া উচিত। মানসিক অস্থিরতা আপনাকে কষ্ট দেবে। নতুন প্রকল্প শুরু করার জন্য আজকের দিনটি খুবই ভালো। পরিবারের ছোট সদস্যদের সাথে পার্ক বা শপিং মলে যেতে পারেন। জীবনসঙ্গীর কারণে আপনি মানসিক অশান্তির সম্মুখীন হবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক যাবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে গরুকে ছোলার ডাল খাওয়ানোর চেষ্টা করুন।

ধনু রাশি

ব্যস্ত দিন সত্ত্বেও আজ আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। বিনিয়োগ আপনার সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়াবে। দিনের শেষে একজন পুরনো বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। প্রিয়জনের কঠোর কথা আপনার মনকে খারাপ করে দেবে। আজ এই রাশির ছোট ব্যবসার মালিকরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে চিন্তার কোনও কারণ থাকবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল পাবেন। আজ বসের সাথে সময় কাটাতে পারেন। তবে দাম্পত্য জীবনে ঝামেলা হবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে নিয়মিত নীল রংয়ের পোশাক পরার চেষ্টা করুন।

মকর রাশি

আজ আপনার স্বাস্থ্য এবং বাহ্যিক রূপ উন্নত করার সময় থাকবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বিচক্ষণতার সঙ্গে ক্ষতিকে লাভে পরিণত করতে পারবেন। সন্ধ্যাবেলা আজ বেশিরভাগ সময় অতিথিদের সঙ্গে কাটাবেন। প্রিয়জনকে অবহেলা করলে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি সময় মতো সম্পন্ন করা উচিত। পরিবারের ছোট সদস্যদের সাথে গল্প করে আজ আপনার সময় কাটাতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে চাইলে পকেটে একটি সাদা রুমাল রাখুন।

কুম্ভ রাশি

জটিল পরিস্থিতি সামাল দেওয়ার ফলে আপনার ইচ্ছাশক্তি বাড়বে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। যে কাজগুলি আপনাকে আনন্দ দেয় সেগুলি করা উচিত। আজ খুব শীঘ্রই জীবনসঙ্গীকে খুঁজে পাবেন। বিনোদনের জন্য আজকের দিনটি চমৎকার। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তবে অন্যান্যদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার সঙ্গী শুধু আপনার কাছে কিছুটা সময় চাইতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।

প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করার চেষ্টা করুন।

মীন রাশি

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে দ্বন্দ্বের কারণে আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে। এটি আপনার মনোযোগে ব্যাঘাত ঘটাবে। মদ বা সিগারেটের মতো জিনিসপত্রে অর্থ না ব্যয় করাই উচিত। এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং আর্থিক অবস্থাকেও খারাপ করবে। সন্তানদের জন্য পরিকল্পনা করার জন্য আজকের দিনটি ভালো। প্রেমের গল্প নতুন মোড় নেবে। আজ জীবনসঙ্গীর সাথে যে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে ঘরে গঙ্গাজলের সঙ্গে রুপার মুদ্রা রেখে দেওয়ার চেষ্টা করুন।

প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।

google button