সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ নভেম্বর, সোমবার। রাজনীতি করায় ভাইপো খুন, অন্ধ্রে এনকাউন্টার, সেবা সেতু ক্যাম্প….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) রাজ্যজুড়ে ৩ দিনের সেবা সেতু ক্যাম্প
রাজ্যজুড়ে ফের তিনদিনের সেবা সেতু ক্যাম্পের আয়োজন করছে সরকার। জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ সরকারের। সরকারি দফতরে বারবার যাতায়াত না করে একই জায়গায় মিলবে সমস্ত প্রকল্পের সুবিধা। এখানে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, পিএম কিষাণসহ একাধিক প্রকল্পে আবেদন করা যাবে। অক্টোবরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত বসেছিল জনকল্যাণ শিবির। তবে নভেম্বরে কবে বসবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৯) ১৫ বছর পর জঙ্গলমহলে রেললাইন
১৫ বছর পর রেললাইন পাচ্ছে জঙ্গলমহল। আদ্রা ডিভিশনের অন্তর্গত চান্ডিল-পুরুলিয়া সেকশনের ৫.৯ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে খবর। এর জন্য ৩৪.১২ হেক্টর জমি প্রয়োজন পড়বে। তৃণমূল আমলে এই প্রকল্প না এগোলেও বিজেপি আসতেই শুরু হয়েছে তৎপরতা। ৩ সেপ্টেম্বর স্থানীয় ভূমি সংস্কার বিভাগকে চিহ্নিত প্লটগুলি সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে এই ফ্লাইওভার নির্মিত হলে যাত্রীবাহী ট্রেনগুলি আরও দ্রুত চলাচল করবে বলেই অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৮) দিল্লিতে এবার দিল্লি পুলিশেরই আন্দোলন
রাজধানীতে এবার আন্দোলনে নামল স্বয়ং দিল্লি পুলিশই। সহকর্মীদের হঠাৎ বন্দির নির্দেশের প্রতিবাদ জানাতে সোমবার সকাল থেকে রাস্তায় নেমেছেন একদল উর্দিধারী পুলিশ কর্মী। দিল্লি পুলিশ সদর দফতরের সামনে দাঁড়িয়েই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশকেই ময়দানে নামতে হয়। তবে এ বিষয়ে কটাক্ষ করে নেহা বোরা লিখেছেন যে, দিল্লি পুলিশ সদর দফতর নতুন দিল্লির যে এলাকায় অবস্থিত, সেখানে বিএনএস-এর ১৬৩ ধারা জারি রয়েছে, যা জমায়েত নিষিদ্ধ করে। তাহলে এবার কি দিল্লি পুলিশ দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর করবে? বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৭) ইন্দ্রনীল সেনের মেয়েকে তলব
এবার আরও বিপাকে পড়লেন ইন্দ্রনীল সেন। এর আগে দুর্গাপুজোর পাস দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন তিনি। তবে সেই দুর্নীতির সঙ্গে তাঁর স্ত্রী এবং কন্যা জড়িত রয়েছে বলেই অভিযোগ তদন্তকারী সংস্থার। এর আগে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ। তবে যেহেতু তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট, তাই পোহাতে হয়েছে আইনি ঝামেলা। এবার ইন্দ্রনীলের কন্যাকেই তলব করলে কলকাতা পুলিশ। লালবাজারে তাঁকে হাজির হতে বলা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ইন্দ্রনীলের কন্যার অ্যাকাউন্টেই দুর্নীতির টাকা ঢুকেছিল। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৬) পাঞ্জাবের ৩ আপ বিধায়কের বিজেপিতে যোগদান
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে আরও শক্তি বাড়িয়ে ফেলল ভারতীয় জনতা পার্টি। শাসকদল আম আদমি পার্টি এবার বিরাট ধাক্কা খেল। সোমবার নয়া দিল্লিতে দলের সদর দফতরে আপের তিনজন বিধায়ক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এই তিনজন বিধায়কের নাম কুনওয়ার বিজয় প্রতাপ সিং, হরমিৎ সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরামাজ। গত রবিবারই তাঁরা আপের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। এদিকে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই আম আদমি পার্টি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৫) নেপালের তুষারপাতে আটকা পড়ে উদ্ধার ৬ ভারতীয় পর্যটক
নেপালের ভয়াবহ তুষারপাতে আটকা পড়েছিলেন ৪ বাঙালিসহ ৬ ভারতীয় পর্যটক। হঠাৎ করে পাহাড়ি রাস্তা তুষারপাতে ঢেকে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাঁদের সঙ্গে। তবে বেসরকারি একটি হেলিকপ্টারের মাধ্যমে ওই ৬ ভারতীয় পর্যটককে সোমবার সকালে উদ্ধার করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, কাঠমান্ডু থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভ্রমণ করতে গিয়েছিলেন তারা। এমনকি নির্ধারিত পর্যটনপথ ছেড়ে অন্য একটি পথ ধরে এগোচ্ছিলেন তাঁরা। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৪) টুলু মণ্ডল কাণ্ডে ফের সরকারি আধিকারিক গ্রেফতার
টুলু মণ্ডল কাণ্ডে এবার নয়া মোড়। রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে। ধৃত ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম। রামপুরহাট মহকুমা এলাকার মাড়গ্রাম থেকে তাঁকে ধরা হয়েছে বলে খবর। আজ তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হয়। ১৩ অক্টোবর টুল মণ্ডল মামলায় সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। সেখানে ১২ জন অভিযুক্তের মূল অভিযুক্তু টুলু বাদে মোট ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
৩) অন্ধ্রপ্রদেশে ছাত্রীদের ওপর হামলার অভিযুক্তকে এনকাউন্টার
অন্ধ্রপ্রদেশের স্কুলের ভিতরে ঢুকেই ছাত্রীদের ওপর করাত দিয়ে হামলার অভিযোগ উঠেছিল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। এবার সেই মূল অভিযুক্ত হেমন্তকে এনকাউন্টার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, আত্মাকুলের জঙ্গলে আত্মগোপন করে থাকার সময় পুলিশের উপর আক্রমণ চালিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত। পাল্টা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে অনন্তপুর সরকারি জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় সে চিকিৎসাধীন। যদিও এই ঘটনায় এক পুলিশ অফিসার আহত হয়েছেন বলে খবর। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
২) নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সিপিআর প্রশিক্ষণ বাধ্যতামূলক
সরকারি এবং প্রাইভেট স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক সিপিআর প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। স্কুলের মধ্যেই এবার পড়ুয়াদের শেখানো হবে যে কীভাবে কোনও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে জীবনদায়ী কৌশলের মাধ্যমে বাঁচানো যায়। জানানো হয়েছে, সিপিআর নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। ছাত্র-ছাত্রীদের একদিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি কাজও অনেকটা এগিয়েছে। বাংলা মাধ্যমসহ সমস্ত বোর্ডগুলির ৩২ লক্ষের বেশি পড়ুয়াকে এই শিক্ষা দেওয়া হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন
১) হুগলিতে কাকা রাজনীতি করায় ভাইপোকে খুন
হুগলির গোঘাটের কানালদিহিতে প্রাণ গেল এক ১৬ বছরের নাবালকের। রাজনৈতিক হিংসার জেরে খুন করা হয়েছে তাঁকে। মৃত ওই ব্যক্তির কাকা রাজনীতির সঙ্গে যুক্ত বলে খবর। অভিযোগ, কাকাকে ধরতে না পেরে ১৬ বছরের ভাইপোকে নিশানা করা হয়। প্রথমে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর নেশাগ্রস্ত করে দীঘির জলে ফেলে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ। পরে গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন










