নৃশংসভাবে ইঁদুর হত্যায় ৪ যুবকের বিরুদ্ধে মামলা, তিনজনকে গ্রেফতার করল পুলিশ

Published:

Rat Killing Case

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: একটি জীবন্ত ইঁদুরকে দড়ি দিয়ে বেঁধে তার ওপর পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার (Rat Killing Case) অভিযোগে উত্তরপ্রদেশের ঝাঁসিতে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওই চার অভিযুক্তের নাম হলো – জুনায়েদ কুরেশি, জিশান কুরেশি, আসিফ কুরেশি এবং শফিক। এরা প্রত্যেকেই কসাই মান্ডি এলাকার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে একজন এখনও পলাতক, তাঁকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে ঝাঁসির পুলিশ।

নৃশংসভাবে ইঁদুর মারার অভিযোগে অভিযুক্ত ৪ 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে যে, একটি ইঁদুরকে দড়ি দিয়ে বেঁধে লোহার গেটে ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর অবলা প্রাণীটির ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় প্রাণীটি পুড়ে মারা যায়। এই পুরো ঘটনাটি ভিডিও রেকর্ডিং করে অভিযুক্তরা।

এই ফুটেজের ভিত্তিতে ঝাঁসি কোতোয়ালি পুলিশ প্রাণীর প্রতি নিষ্ঠুরতার (Animal Cruelty) অভিযোগে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ভিডিওটি নজরে আসার পর কর্তৃপক্ষ অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। গ্রেপ্তার হওয়া ওই চার অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে।

আরও পড়ুন: একদিনেই ৫২ হাজার কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি, বিশ্বের ধনকুবেরদের তালিকায় রেকর্ড আম্বানির

বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে এবং আরও তথ্য সংগ্রহের কাজ চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে, আগামীদিনে তদন্ত চলাকালীন নতুন কোনো তথ্য পাওয়া গেলে, তা জানানো হবে। প্রশাসনিক কর্তারা জোর দিয়ে বলেছেন যে, এইরকম ক্রিয়াকলাপ প্রাণী কল্যাণ আইনের লঙ্ঘন করে এবং এই ধরনের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী – সবাই এই কাজের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন। এই ঘটনার দৃষ্টান্ত দেখিয়ে অনেকেই প্রাণীদের প্রতি সংবেদনশীলতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইঁদুর হত্যার এই নৃশংস ঘটনাটি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে।

আরওJhansiRat
google button