সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৩১ জুলাই, শুক্রবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মকর রাশিতে এবং সূর্য কর্কট রাশিতে বিরাজ করছে। এদিকে আজ শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। এদিকে প্রতিপদ তিথির বিশেষ দিনটিতে আয়ুষ্মান এবং সৌভাগ্য যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৪১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:১৪ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শুক্রবার, তাই মা সন্তোষীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: কিছু লোক আজ আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি ভালো কাটবে না। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো যাবে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। প্রেমের সম্পর্কে দাসের মতো আচরণ করবেন না। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই রাশির জাতক জাতিকাদের। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে হনুমান চালিশা, সংকটমোচন অষ্টক এবং শ্রীরাম শ্রুতি পাঠ করার চেষ্টা করুন।
বৃষ রাশি: বাইরে এবং খোলা জায়গায় খাবার খাওয়া আজ আপনার জন্য সমস্যা হতে পারে। অপ্রয়োজনীয় মানসিক চাপ এড়িয়ে চলতে হবে। নাহলে মানসিক কষ্ট বাড়তে পারে। আজ আপনার অতিরিক্ত টাকা নিরাপদ স্থানে রাখা উচিত, যাতে ভবিষ্যতে সেই টাকা ফেরত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলা মজাদার সময় কাটবে। ডেটে গেলে বিতর্কিত বিষয় উত্থাপন করা থেকে বিরত থাকতে হবে। ব্যাংকিং খাতে কর্মকর্তারা আজ কিছু সুসংবাদ পেতে পারে। জীবনসঙ্গীর সাথে কাটানোর জন্য প্রচুর সময় পাবেন আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে একটি গরু কিনুন। যদি তা সম্ভব না হয় তাহলে গরু কেনার সমপরিমাণ অর্থ কোনও গোশালায় দান করার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনি কিছু সুসংবাদ পেতে পারেন। মা কিংবা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে বেশি পরিমাণে টাকা খরচ করতে হতে পারে। এটি আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে। আজ সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। অতীতকে পেছনে ফেলে সামনের ভালবাসার দিকে এগিয়ে যেতে হবে। প্রচেষ্টা ফলপ্রসু হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনার প্রিয়জনের সঙ্গে দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। কর্ম সংক্রান্ত দায়িত্ব বাড়তে পারে। আজ সময় মতো কাজগুলি শেষ করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে ময়দা, চিনি বা ঘি মিশিয়ে একটি শুকনো নারকালের খোলে ভরে অশ্বত্থ গাছের নিচে রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার মনে অবাঞ্চিত চিন্তাগুলি জায়গা করতে পারে। শারীরিক ব্যায়াম করা উচিত। অলস হয়ে বসে থাকলে আপনাদের সমস্যা হবে। আজ আপনি টাকা জমানার বিষয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং সেগুলো জীবনে প্রয়োগ করে টাকা উপার্জন করতে পারেন। পরিবারের সদস্যদের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এতে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য টাকা দিয়ে একজোড়া সবুজ তোতা পাখি মুক্ত করে দেওয়ার চেষ্টা করুন।
সিংহ রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু মনে রাখতে হবে এগুলোকে অবহেলা করলে পরবর্তী সময়ে আপনার জন্য সমস্যা সৃষ্টি হবে। অবাস্তব পরিকল্পনাগুলি আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। পরিবারের মধ্যে নিজের দায়িত্ব আজ বুঝতে হবে। প্রত্যেকের উদ্বেগের প্রতি মনোযোগ দিতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ অফিসে কাজের গতি বাড়বে। সময়ের থেকে গুরুত্বপূর্ণ আপনার কাছে কিছুই থাকবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে সূর্যোদয়ের সময় ১১ টি গমের দানা খাওয়ার চেষ্টা করতে হবে।
কন্যা রাশি: বাইরের খেলাধুলা আজ আপনাকে আকর্ষণ করবে ধ্যান বা যোগব্যায়াম উপকারে আসতে পারে। আজ আপনি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়তে পারেন। বিশ্বস্ত কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। পরিবারে আধিপত্য বজায় রাখার অভ্যাস ত্যাগ করতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না। আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে না। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: প্রেমের সম্পর্ক আরও উন্নত করতে হলে লক্ষ্মী চালিশা এবং আরতি পাঠ করার চেষ্টা করুন।
তুলা রাশি: কিছু উত্তেজনা বা মতবিরোধ আপনাকে সমস্যায় ফেলতে পারে। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি তাদের কাছ থেকে লিখিত নেওয়া উচিত। সন্তানরা তাদের কৃতিত্বের জন্য আপনাকে গর্বিত করাবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক আজ আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। পরিবারের দিক থেকে দিনটি ভালো। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে না। সহকর্মীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। আজ ব্যস্ত সময় থাকা সত্বেও নিজের জন্য সময় পেলে সেই সময় বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে।
প্রতিকার: স্বাস্থ্যের উপকার পাওয়ার জন্য তামার পাত্রে সারা রাত জল রেখে সেই জল পান করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম আপনাকে অনুপ্রাণিত করতে পারে। সাফল্য অর্জন করার জন্য সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনাকে মেনে নিতে হবে। এটি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে। আজ আপনি উপলব্ধি করবেন যে ব্যক্তিত্বকে উন্নত করলে সবকিছুই উন্নত হয়। মনকে বিকশিত করতে পারেন। পিতা-মাতার সাহায্যে আজ আপনি আর্থিক অসুবিধে কাটিয়ে উঠতে পারবেন। সাধারণ পরিচিতদের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে এই রাশির জাতক জাতিকাদের।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে হলুদ মেশানো দুধ পান করুন এবং স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।
ধনু রাশি: আনন্দ, ভ্রমণ এবং সামাজিক সমাবেশ আপনাকে সুখী রাখতে পারে। নিজের টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। বাড়ির কোনও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনাকে টাকা দিতে পারে। কোনও পার্টির পরিকল্পনা করে থাকলে সেরা বন্ধুদেরকে আমন্ত্রণ জানানো উচিত। যারা এখনও পর্যন্ত অবিবাহিত তাদের আজ বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আগে নিশ্চিত হতে হবে, সেই ব্যক্তি আপনার মঙ্গল চায়। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সবুজ এলাচ খাওয়ার চেষ্টা করুন।
মকর রাশি: আজ লাভের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে সম্পর্ক স্থাপন করা উচিত। অতিরিক্ত শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করা দরকার। আজ আপনি নতুন আর্থিক পরিকল্পনার সম্মুখীন হবেন। কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তার ভালো-মন্দ দিকগুলি বিবেচনা করা উচিত। কোনও কিছু চূড়ান্ত করার আগে পরিবারের পরামর্শ নেওয়া উচিত। আজ একার সিদ্ধান্ত সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আকস্মিক ব্যবসায়িক ভ্রমণ ইতিবাচক ফলাফল দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি এমনিতে ভালো কাটবে। আজ মানুষের সঙ্গে দেখা করলে আপনার অনুভূতি ইতিবাচক হিসেবে কাজ করবে।
প্রতিকার: গরুকে গরম বা গুড় খাওয়ান। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
কুম্ভ রাশি: দীর্ঘদিনের অসুস্থতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। যারা জমি কিনছেন এবং এখন তা বিক্রি করতে চান তারা ভালো ক্রেতা খুঁজে পেতে পারেন এবং বিক্রি করে ভালো পরিমাণে লাভ করতে পারেন। আজ পরিবারের সদস্যদের সাথে আরামদায়ক এবং শান্তিপূর্ণ দিন উপভোগ করতে পারবেন। লোকজন আপনার কাছে সমস্যা নিয়ে আসলে তাদেরকে উপেক্ষা করা উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে ভালো অনুভব করবেন। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মেয়েদেরকে বা নারীদেরকে সম্মান করার চেষ্টা করুন।
মীন রাশি: বন্ধুরা আপনাকে বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। আজ আপনি অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। পরিবারকে যথেষ্ট সময় দেওয়া উচিত। তাদেরকে অনুভব করতে দিন যে আপনি তাদেরকে যত্ন করেন। তাদের সঙ্গে ভালো সময় কাটানো উচিত। পরিবারের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। অফিসে আপনি এমন কিছু কাজ পেতে পারেন যা আপনি সবসময় করতে চেয়েছেন। আজ অতীতের অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করতে পারেন।
প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে লোহার পাত্র থেকে জল পান করার চেষ্টা করুন।










