সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৪ নভেম্বর, বুধবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। নতুন সূর্য, নতুন আশা। গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় প্রত্যেকটি রাশির ভাগ্য। আজকের দিনটি গণপতি বাপ্পার কৃপায় কোন কোন রাশির জন্য অর্থভাগ্য এবং কর্মক্ষেত্রে বিরাট সাফল্য নিয়ে আসবে, আর কাদের ক্ষেত্রেই বা থাকতে হবে সতর্ক? মেষ থেকে মীন—১২টি রাশির প্রেম, স্বাস্থ্য, ক্যারিয়ার, আর্থিক অবস্থাসহ সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়েই হাজির দৈনিক রাশিফল (Daily Horoscope)। দেখে নিন আপনার দিনটি কেমন যাবে।
মেষ রাশির আজকের রাশিফল
আজ আপনি ঝামেলা ছাড়া আরাম করতে পারবেন। পেশীগুলিকে শিথিল করার জন্য তেল মালিশ করা উচিত। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাতব্য কাজে অংশগ্রহণ করা উচিত। এতে আপনি মানসিক শান্তি পাবেন। বন্ধু বা আত্মীয়রা আপনাকে সাহায্য করবে। আজ প্রিয়জন সারাদিন আপনার কথা ভাববে। সুন্দর ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আজকের দিনটি ভালো। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে চাইলে হলুদ মেশানো দুধ পান করুন এবং স্নানের জলে সেই দুধ মিশিয়ে স্নান করার চেষ্টা করুন।
বৃষ রাশি
ভালোবাসার দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। আজ পরিবারের সদস্যদের নিয়ে এমন কোনও জায়গায় ভ্রমণে যেতে পারেন যেখানে আপনার প্রচুর টাকা খরচ হবে। ভাই আপনাকে সাহায্য করতে পারে। আজ পারস্পরিক সমর্থন কাজে আসবে। সত্যিকারের ভালোবাসার অভাব অনুভব করতে পারবেন। তবে চিন্তা না করাই উচিত। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। আজ অফিসের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন উন্নত করতে হলে গরুকে পালং শাক খাওয়ানোর চেষ্টা করতে হবে।
মিথুন রাশি
দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন। সমস্যাগুলিকে দূর করার জন্য জীবনযাত্রাতেও পরিবর্তন আনা উচিত। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে এর জন্য কোনও ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। সন্তানরা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করাবে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য দিনটি একদমই ভালো কাটবে না। জীবনসঙ্গী আপনাকে খুশি করার জন্য অনেক চেষ্টা করতে পারে।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য যে কোনও ধর্মীয় স্থানে লাড্ডু নিবেদন করার চেষ্টা করুন।
কর্কট রাশি
আজ আপনি কর্মশক্তিতে ভরপুর থাকবেন। সন্তানদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তাকে চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। কর্মক্ষমতা এবং বিশেষ কার্যকলাপের জন্য দিনটি উপযুক্ত। আজ যদি আপনার মনে হয় যে কিছু মানুষের সঙ্গে আপনি মানিয়ে নিতে পারছেন না, তাহলে তাদের থেকে দূরে থাকাই উচিত। পরিবারে সমস্যার সম্ভাবনা রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনে কোনও ঝামেলা হবে না।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য খাবারে মধু ব্যবহার করার চেষ্টা করুন।
সিংহ রাশি
আজ আপনার মন ইতিবাচক বিষয়গুলির প্রতি উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাইলে আজ টাকা সঞ্চয় করা উচিত। চমৎকার সন্ধ্যা কাটানোর জন্য আত্মীয়স্বজন কিংবা বন্ধুরা আপনার বাড়িতে আসতে পারে। বন্ধুদের সঙ্গে বাইরে গেলে হঠাৎ করে অপ্রত্যাশিত প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। আজ আপনার সঙ্গীর সাথে যোগাযোগ করা কঠিন বলে মনে হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য কাককে রুটি খাওয়ানোর চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ কোনও পার্টিতে আপনার এমন কারও সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করার বিষয়ে পরামর্শ দেবে। পারিবারিক পরিস্থিতি আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না। পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। প্রত্যেককে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। অতীতের স্মৃতি আপনাকে ব্যস্ত রাখবে। সেমিনারে অংশগ্রহণ করলে আপনি নতুন ধারণা পাবেন। কাজের চাপে কোনও সমস্যা আপনাকে উদ্বিগ্ন করে তুলতে পারে। আর জীবনসঙ্গীর সাথে দিনটি খুবই ভালোভাবে কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে ভগবান শিবের সামনে অথবা একটি অশ্বত্থ গাছের নিচে দুই থেকে পাঁচটি লেবু রাখার চেষ্টা করুন।
তুলা রাশি
ঝগড়াটে ব্যক্তির সঙ্গে তর্ক আপনার মেজাজ খারাপ করতে পারে। বিচক্ষণতার সঙ্গে কাজ করা উচিত। সম্ভব হলে তাদেরকে এড়িয়ে চলতে হবে। আজ কোনও সমস্যা ছাড়াই আপনি আরাম করতে পারবেন। বিবাহিত জাতক জাতিকারা শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আজ আপনি বন্ধুদের অনুপস্থিতিতেও তার উপস্থিতি অনুভব করতে পারবেন। মানসিক স্বচ্ছতা আপনার ব্যবসায় প্রতিযোগিদের চেয়ে এগিয়ে রাখবে। পরিবারের দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে প্রতিবন্ধীদের সেবা করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি
আজ আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস চারপাশের মানুষকে মুগ্ধ করবে। মদ্যপান করা উচিত নয়। নেশাগ্রস্ত অবস্থায় আপনি মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলতে পারেন। শুধুমাত্র পরিচিতদের সঙ্গে নয়, বরং বন্ধুদের সঙ্গে আজ সতর্ক থাকা উচিত। আজ আপনার নিজের দুর্বলতাগুলি নিয়ে কাজ করা এবং নিজের জন্য সময় বের করা প্রয়োজন। জীবনসঙ্গী সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ভালোবাসা নিয়ে আপনার কাছে ফিরে আসবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বাড়িতে বা বাথরুমের গাছের টবে সবুজ পাথরের টুকরো রাখার চেষ্টা করুন।
ধনু রাশি
ভাগ্যের উপর নির্ভর না করাই উচিত। স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করতে হবে। আজ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থেকে উপকার আসবে। সন্তান হলে তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি ভালো। কর্মক্ষেত্রে আপনি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আজ শিক্ষার্থীরা মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারে। প্রয়োজনের চেয়ে বেশি সময় মোবাইল ফোন বা টিভিতে ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে একজন পরিচ্ছন্নতা কর্মীকে ডাল এবং কিছু টাকা দেওয়ার চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনার কর্মশক্তি বেশি থাকবে। বাবা-মায়ের সাহায্যে আপনি আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন। বিয়ের জন্য আজকের দিনটি ভালো। আজ নতুন কিছু শেখার প্রতি আপনার আগ্রহ থাকতে পারে। পরিবারকে পেছনে ফেলে কোনও আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে সান্তনা খুঁজে পেতে পারেন। জীবনসঙ্গী আপনার কাছে দেবদূতের মতো আচরণ করবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই আজ।
প্রতিকার: আর্থিক উন্নতি করতে হলে সাদাকালো ছোপ যুক্ত গরুকে খাওয়ানোর চেষ্টা করুন।
কুম্ভ রাশি
আজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। অর্থপ্রাপ্তি আপনাকে অনেক আর্থিক অসুবিধা থেকে মুক্তি দেবে। নবজাতকের অসুস্থতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তাঁর প্রতি অবিলম্বে মনোযোগ দেওয়া প্রয়োজন। ডাক্তারের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে পরামর্শ করা উচিত। সামান্যতম অসাবধানতা অসুস্থতা বাড়িয়ে দেবে। আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। জীবনসঙ্গী আপনাকে সময় দেবে না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি একদমই ভালো কাটবে না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে হিজড়াদের সবুজ রঙের পোশাক এবং সবুজ চুড়ি দান করুন।
মীন রাশি
অবসর সময় উপভোগ করতে পারবেন। যারা ছোট ব্যবসার সঙ্গে জড়িত তারা আজ কাছের মানুষের কাছ থেকে পরামর্শ পেতে পারেন, যা আর্থিক লাভবান করবে। পরিচিত কেউ আর্থিক বিষয়গুলিকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেবে। সন্ধ্যাবেলা আপনার প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ডেট বা একসাথে গিয়ে সুস্বাদু খাবার খেতে পারেন। আজ প্রিয়জনদের সময় দেওয়া গুরুত্বপূর্ণ। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করে দরিদ্রদের মধ্যে বিতরণ করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










