শ্রাবণ মাসে মেনে চলুন এই চার বিধি, শিবের আশীর্বাদে উপচে পড়বে গৃহশান্তি ও সুখ

Published:

Vastu Tips For Sawan

অনন্যা সরকার, কলকাতা: সনাতন ধর্মমতে শ্রাবণ (Sawan) হল ভগবান শিবের মাস। তাই বিশ্বাস করা হয় এই মাস অত্যন্ত শক্তিপূর্ণ, ফলদায়ী ও আধ্যাত্মিক। এবছর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাস শুরু হয়েছে ৩০ জুলাই (বাংলা মতে ১৭ জুলাই)। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, বাড়ির প্রধান দরজা বা প্রবেশদ্বারটি কেবল যাতায়াতের পথ নয়, এটিকে মহাজাগতিক শক্তির প্রবেশের প্রধান কেন্দ্র বলে মনে করা হয়। তাই ভগবান শিব ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখতে, শ্রাবণের প্রথম দিন থেকে পরবর্তী মাস পর্যন্ত দৈনন্দিন রুটিনে কিছু বিশেষ বাস্তু বিধি (Vastu Tips) অন্তর্ভুক্ত করলে অকল্পনীয় ফল পাওয়া যায়। চলুন তাহলে এরকমই চারটি অব্যর্থ প্রতিকার জেনে নেওয়া যাক, যা পুরো শ্রাবণ মাস মেনে চললে আপনার বাড়িতে দারিদ্র প্রবেশ করবে না। 

প্রতিদিন প্রবেশদ্বারে হলুদ মেশানো জল ছেটান 

বাস্তুশাস্ত্র মতে, হলুদ দেবগুরু বৃহস্পতি এবং ইতিবাচক শক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই পবিত্র শ্রাবণ মাসে, প্রতিদিন সকালে স্নানের পর একটি পাত্রের জলে এক চিমটি হলুদ মিশিয়ে সেই পবিত্র জলটি আপনার বাড়ির প্রধান দরজা ও চৌকাঠের চারপাশে ছিটিয়ে দিন। এই অভ্যাসটি নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়।

আরও পড়ুন: গেরুয়া শিবিরে ভাঙন! আচমকাই বিজেপি ছাড়লেন বড় নেতা, কারণ কী?

আম পাতা ও ফুলের তোরণ দিয়ে সাজান

পবিত্র শ্রাবণে তাজা আম পাতা এবং হলুদ গাঁদা ফুল দিয়ে তৈরি মালা বা তোরণ প্রধান দরজার মাথায় ঝুলিয়ে রাখুন। শ্রাবণ মাসের প্রতি সোমবার পুরনো শুকনো মালা পরিবর্তন করে নতুন মালা লাগান। আম পাতা বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে। 

প্রধান দরজার মাথায় ‘ওম’ চিহ্ন (‘ॐ’) একে রাখুন

হিন্দু শাস্ত্রে ‘ওম’-কে মহাবিশ্বের মূল ধ্বনি বলে বিবেচনা করা হয়। মহেশ্বরের পূজা এবং মন্ত্র জপের ভিত্তিও এই ধ্বনি। শ্রাবণ মাসের প্রথম দিনে, আপনার বাড়ির প্রধান দরজার দুই পাশে কিম্বা মাঝখানে, সিঁদুর বা অষ্টগন্ধা (চন্দন, কর্পূর, কেশর, হলুদ, তুলসী, অগুরু ও অন্যান্য সুগন্ধি ভেষজ) ব্যবহার করে ‘ওম’-এর পবিত্র চিহ্নটি এঁকে রাখলে শুভ ফল মেলে। সারা মাস জুড়ে এই চিহ্ন প্রতিদিন পরিষ্কার রাখতে হয় এবং যদি এর রঙ ফিকে হয়ে যায়, তাহলে শ্রাবণ মাসের প্রতি সোমবার নতুন করে এঁকে দেওয়া যায়। এই চিহ্ন আপনার দরজার বাইরের যেকোনো কুদৃষ্টি, নেতিবাচক শক্তি ও বাধা দূরে রাখতে সাহায্য করে এবং গৃহশান্তি বজায় রাখে।  

আরও পড়ুন: লিখিতভাবে সরকারকে জানালে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার; দাবি অগ্নিমিত্রা পালের

সুন্দর ফুলের রঙ্গোলি আঁকুন 

শ্রাবণ মাসের প্রতিদিন বাড়ির প্রবেশ দ্বার ফুল দিয়ে সাজিয়ে রাখা অত্যন্ত শুভ মনে করা হয়। প্রতিদিন সকালে তাজা ফুল অথবা চালের গুঁড়ো ও হলুদ মিশিয়ে দরজার বাইরে সুন্দর রঙ্গোলি তৈরি করুন। রঙ্গোলি কেবল সৌন্দর্যই বৃদ্ধি করে না, তার সাথে ইতিবাচক শক্তিকেও আকর্ষণ করে। শ্রাবণ মাসে বাড়ির প্রবেশদ্বার সুন্দর করে সাজিয়ে রাখলে  সারা বছর ধরে আপনার বাড়িতে ভগবান শিবের আশীর্বাদ, আনন্দ ও সুখ  বজায় থাকবে।