রোহিত শর্মার জন্যই আর টিম ইন্ডিয়ায় থাকতে চান না আগরকর! ফাঁস ‘ভয়ঙ্কর’ তথ্য

Published:

Ajit Agarkar Rohit

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে আগামী অক্টোবরেই শেষ হচ্ছে অজিত আগরকরের (Ajit Agarkar) মেয়াদ। অনেকেই আশা করেছিলেন, হয়তো প্রধান নির্বাচকের মেয়াদ 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে নেওয়া হতে পারে। সেই মতোই, আলোচনায় বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন আগরকর নিজেও। জানা যাচ্ছে, ওই বৈঠকেই ভারতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক জানিয়ে দিয়েছেন মেয়াদ শেষের পর তিনি আর টিম ইন্ডিয়ায় নিজের দায়িত্ব বাড়াতে চান না। অর্থাৎ মেয়াদ শেষের সাথে সাথেই জাতীয় দল ছাড়তে চাইছেন তিনি। আর এর নেপথ্যে উঠে আসছে রোহিত শর্মার (Rohit Sharma) নাম।

রোহিত শর্মার জন্যই আর ভারতীয় দলে থাকতে চান না আগরকর?

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় দলের নির্বাচন কমিটির এক বিশেষ সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন অজিত। আসলে গত জুলাই মাসে ইংল্যান্ড সফরের সময় ভারতীয় নির্বাচন কমিটি রোহিত শর্মাকে জাতীয় দলের পরিকল্পনা থেকে বাদ দিতে চেয়েছিল। তবে বোর্ড সেই সিদ্ধান্তে রাজি হয়নি। পরবর্তীতে এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যও ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে রোহিতকে। মূলত সে কারণেই নাকি পরিকল্পনা বাস্তবায়িত করতে না পারায় হতাশ হয়ে জাতীয় দলে আর দায়িত্ব পালন করতে চান না, গম্ভীরের সহকারী।

বলাই বাহুল্য, আগামী অক্টোবরের 4 তারিখ অজিতের মেয়াদ শেষ হতেই ফাঁকা হয়ে যাবে ভারতীয় দলের প্রধান নির্বাচকের আসন। আর সেই আসন ভরাট করতেই নতুন বিকল্প খুঁজতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অক্টোবরের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট তিন সংস্করণের সিরিজ রয়েছে ভারতের। মনে করা হচ্ছে, সেই সিরিজের আগেই নতুন নির্বাচক নিয়োগ করতে পারে BCCI।

আরও পড়ুন: “বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে” ময়দানে নামল ভারত

উল্লেখ্য, 2023 সালের জুলাই মাসে ভারতীয় দলে প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেছিলেন অজিত আগরকর। এরপর থেকে সফলভাবে দলকে পরিচালনা করেছেন তিনি। তাঁর সময়কালেই ভারতীয় দল 2023 ও 2025 এশিয়া কাপ থেকে শুরু করে 2024 ও 2026 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনকি গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছিল। এছাড়াও 2023 সালের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল টিম ইন্ডিয়া।