বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়া (Australia) বনাম বাংলাদেশের (Bangladesh) প্রথম টেস্টে চরম নাটকীয়তা! ব্যাট করতে নেমে অল্পের জন্য বেঁচে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বল স্ট্যাম্পে লাগা সত্ত্বেও আউট হলেন না অজি তারকা। কিন্তু কেন এমন ঘটল বাংলাদেশ ম্যাচে? বল স্ট্যাম্প ছুঁয়ে যাওয়ার পরেও কেন আউট দিলেন না আম্পায়ার? জীবন দান পেয়ে গ্রিন খুশি হলেও বল স্ট্যাম্পে লাগা সত্ত্বেও উইকেট না পেয়ে ক্ষুব্ধ বাংলাদেশ!
স্ট্যাম্পে বল লাগা সত্ত্বেও আউট হলেন না গ্রিন
তখন অস্ট্রেলিয়ার ইনিংস চলছে। 31 তম ওভারে বল করতে নেমেছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। স্ট্রাইকে গ্রিন। বল ছুঁড়তেই সেই ডেলিভারি বুঝে উঠতে না পারায় ঠিকমতো খেলতে পারেননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। বল ব্যাটের ভেতরের অংশের কানায় লেগে সোজা গিয়ে ধাক্কা মারে স্ট্যাম্পে। কিন্তু তা সত্বেও অল্পের জন্য পড়েনি বেলস। আর ঠিক সে কারণেই আউট দেননি আম্পায়ার।
সবচেয়ে অবাক করা বিষয়, ওই বলটি স্ট্যাম্পে লেগে যাওয়ার পরেও বেলস না পড়ায় একদিকে গ্রিন যেমন জীবন দান পেয়েছেন ঠিক একইভাবে ওই বলটি সোজা গড়িয়ে বাউন্ডারি লাইনে পৌঁছে গেলে 4 দিয়ে দেন আম্পায়ার। অর্থাৎ যে বলে বোল্ড হওয়ার কথা ছিল তা না হয়ে উল্টে চার রান পায় অস্ট্রেলিয়া। একেবারে অপ্রত্যাশিতভাবে জীবন দান পাওয়ায় প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 43 রানে নট আউট থেকে ব্যাটিং করছিলেন গ্রিন।
অবশ্যই পড়ুন: ভারতের কাছে পরাস্ত পাক যুদ্ধবিমান F-16, স্বীকার করলেন প্রাক্তন পাকিস্তানি এয়ার মার্শাল!
উল্লেখ্য, এর আগে প্রথম টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়াকে 198 রানে গুঁড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে নেমে 200 পেরিয়ে গিয়ে শেষ পর্যন্ত সর্বসাকুল্য 426 রান তুলে দেয় ওপার বাংলার টাইগাররা। তৃতীয় দিনে এ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 161 রান তুলেছে অস্ট্রেলিয়া।










