বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে সুযোগ না পেলেও নিজের লড়াই নিজেই চালিয়ে যাচ্ছেন মহম্মদ শামি (Mohammed Shami)। টিম ইন্ডিয়ার (Team India) নির্বাচকরা তাঁর দিক থেকে কার্যত মুখ ফিরিয়ে রাখলেও নিজের ভেতরে চলতে থাকা আগুন নিভে যেতে দেননি ভারতীয় তারকা। আদৌ আর জাতীয় দলে সুযোগ পাবেন কিনা সেই উত্তর আপাতত জানা নেই কারও। ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে শোনা যায়, শামিকে আর টিম ইন্ডিয়ায় ফেরানো হবে না! তাঁর জন্য বন্ধ হয়ে গিয়েছে জাতীয় দলের দরজা! এবার সেসব নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভারত অরুণ।
শামিকে নিয়ে বড় মন্তব্য ভারত অরুণের
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ ভারত অরুণ বললেন, মহম্মদ শামির সবচেয়ে বড় শক্তি বোলিংয়ের প্রতি তাঁর অগাধ ভালবাসা। শামির হাতে একটা বল তুলে দিতেই হবে। সেটা লাল বল হোক কিংবা অন্য। নিজে যখন ভারতীয় দলের বোলিং করছিলেন সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে শামির রমরমা বাজার। তখন বোলিংয়ে ভারতীয় তারকার চাপ কমানোর চেষ্টা করেছিলেন ভারত অরুণ।
ভারতীয় দলের প্রাক্তন কোচ বললেন, “এমন অনেকদিন হয়েছে নেটে এসে আমাকে বলতো আজ আমি বোলিং করব না। একথা বলার কিছুক্ষণের মধ্যেই হাতে বল তুলে নিত। একটানা 45 মিনিট 1 ঘন্টা বোলিং না করে ও থামতো না।” এদিন খানিকটা হাসির ছলেই ভরত অরুণ জানান, “শামিকে বোলিং থেকে আটকানোর অন্যতম পদ্ধতি ছিল ওকে স্পাইক পরতে না দেওয়া।”
Former bowling coach Bharat Arun expressed disappointment with the Indian selectors and management for shutting the door on Mohammad Shami, despite the veteran pacer still having a lot of cricket left in him. pic.twitter.com/OgtayRlar2
— Circle of Cricket (@circleofcricket) September 6, 2026
আরও পড়ুন: “ভারতের বিরুদ্ধে জিতেই ধ্বংস হয়ে গেল পাকিস্তান ক্রিকেট” স্বীকার করলেন পাক তারকা
শেষবারের মতো ভারতের জার্সিতে মাঠে নেমেছেন দেড় বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। সেই শামির জন্য কি এখন ভারতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ? এই কাজটা কি খুব তাড়াতাড়ি হয়ে গেল? এমন প্রশ্নের উত্তরে ভরত অরুণ খুব পরিষ্কার ভাবে জানান, “শামির জন্য ভারতীয় দলের দরজা বন্ধ করা উচিত হয়নি। ওর মধ্যে আজও অনেক ক্রিকেট বাকি রয়েছে। ভারতীয় ক্রিকেটকে ওর এখনও অনেক কিছু দেওয়ার আছে। একজন মানুষ যদি ভাল পারফর্ম করতে থাকে ক্রমাগত তবে তাঁর বয়সটা মাপকাঠি হওয়া উচিত নয়। ও যে ভারতীয় দলে আবার ফিরে আসতে চায় সেটা ওর কাজেই প্রমাণিত।”










