বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে যোগ দিতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)! সাম্প্রতিক সময়ে এই জল্পনাটাই সবচেয়ে বেশি ঘুরে বেড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাঝে শোনা গিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ছেড়ে দিলে তাঁকে অধিনায়ক হিসেবেই দলে নেবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট! এবার সেই জল্পনা নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য রবিচন্দ্রন অশ্বিন। IPL এ একসময় দাপট দেখানো এই বোলার নিজের ইউটিউব চ্যানেলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটি বড় শর্ত রাখলেন!
হার্দিককে পেতে বড় শর্ত!
কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছিল, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিলে তিনি আসতে পারেন কলকাতায়! আর সেটা হলে নাকি শাহরুখের দলের অধিনায়ক হিসেবেই দেখা যেতে পারে এই ভারতীয় তারকাকে। এবার সেই জল্পনার মাঝেই মুখ খুললেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে ভারতীয় অলরাউন্ডার প্রসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য বললেন, তিনি যদি মুম্বই ইন্ডিয়ান্স দলের মূল দায়িত্বে থাকতেন তবে হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স দলে ছাড়ার আগে বিশেষ শর্ত বেঁধে দিতেন।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বললেন, “আমি যদি মুম্বই ইন্ডিয়ান্স হতাম, তবে KKR এর সাথে তখনই চুক্তি করতাম যখন হার্দিক পান্ডিয়ার বিনিময়ে আমি তাদের কাছ থেকে হর্ষিত রানা ও রিঙ্কু সিংকে পেতাম। এটা হলে তবেই মুম্বই ইন্ডিয়ান্স শক্তিশালী হবে।” রবিচন্দ্রন অশ্বিনের বক্তব্য, এক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্স শুধুমাত্র হার্দিকের বদলে কী পাচ্ছে সেটাই দেখবে না বরং প্রতিপক্ষ দল এই দুই প্লেয়ারের বদলে কী পেল সেটাও দেখবে।
অবশ্যই পড়ুন: কঠিন হল সুপার সিক্সের পথ! ভবানীপুরের কাছে হেরে নাক কাটা গেল মোহনবাগানের
উল্লেখ্য, এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স ছিল যথেষ্ট হতাশাজনক। ব্যাট এবং বল হাতে সেভাবে দলকে সঙ্গ দিতে পারেননি তিনি। একই সাথে অধিনায়ক হিসেবেও মুম্বইয়ের জন্য সে অর্থে কিছুই করতে পারেননি এই ভারতীয় তারকা। সবচেয়ে বড় কথা চোটের কারণে দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন হার্দিক।










