প্রতিপক্ষের রাতের ঘুম কাড়বে ইস্টবেঙ্গলের সাড়ে ৬ ফুটের নতুন স্ট্রাইকার! হল চুক্তি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। 20 তারিখ আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। আর তারপরেই ঢাকে কাঠি পড়বে ডুরান্ড কাপের। আগামী 25 জুলাই থেকে শুরু হচ্ছে এই বিশেষ প্রতিযোগিতা। সেই মতোই নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সব দল। এরই মাঝে এবার বিরাট কাণ্ড ঘটাল ইস্টবেঙ্গল (East Bengal FC)। সকলকে চমকে দিয়ে পাঞ্জাব এফসিতে খেলা সাড়ে ছয় ফুটের দীঘল ফুটবলার বলা ভাল, নাইজেরিয়ান স্ট্রাইকার এনসুঙ্গুসি এফিওং জুনিয়রকে সই করিয়ে নিয়েছে লাল হলুদ। গত বছর পাঞ্জাবের হয়ে খেললেও এবার মশাল ব্রিগেডে ক্ষমতা প্রদর্শন করবেন তিনি।

প্রতিপক্ষের ঘুম কেড়ে নেবে ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকার

এবারের ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আসন্ন প্রতিটি প্রতিযোগিতায় নিজেদের সেরা হিসেবেই তুলে ধরতে চাইছে মশাল শিবির। সেই সূত্রেই নতুন নতুন ফুটবলার সই করিয়ে প্রতিপক্ষের মনে ভয় ধরাতে চায় তারা।সেই মতোই, 26 বছর বয়সি তরুণ অথচ প্রতিপক্ষের জন্য বিপদজনক ফুটবলারকে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল।

বলাই বাহুল্য, গত মরসুমে পাঞ্জাব এফসির হয়ে মাঠ কাঁপিয়েছিলেন এই বিদেশি স্ট্রাইকার। 12 ম্যাচে অংশ নিয়ে করেছিলেন সাত সাতটি গোল। একই সাথে তিনটি গোলে অ্যাসিস্টও করেছিলেন এই ফুটবলার। এফিওং জানেন কীভাবে প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে ভয় ধরাতে হয়। ফলে তাঁর মতো একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসার অর্থ মাঠে শত্রুদের রাতের ঘুম উড়বে!

অবশ্যই পড়ুন: লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন রোহিত শর্মা? অবশেষে জানিয়ে দিল BCCI

যে কথা না বললেই নয়, গোল করার সাথে সাথে দলের সতীর্থদের গোল করতে সব রকম সাহায্য করেন এই নাইজেরিয়ান ফুটবলার। প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার এই খেলোয়াড়কে গোল করা থেকে আটকানো অত্যন্ত কঠিন কাজ। নিজের দৈহিক গঠন এবং উচ্চতার জন্য আলাদা অ্যাডভান্টেজ পান তিনি। জানা যাচ্ছে, একেবারে 2 কোটি 10 লাখ টাকাতে এই বিদেশি স্ট্রাইকারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। এখন দেখার, লাল হলুদের জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি।