বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মাটি ছড়িয়ে বিদেশেও নিজের ভক্তের সংখ্যা বাড়িয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সাম্প্রতিক সময়ে ক্রিকেটে (Indian Cricket) বৈভবের উত্থান দেখেছেন দেশবাসী। সেখান থেকেই বিহারের এই ছেলের প্রতি একটা আলাদা টান তৈরি হয়েছে কম বেশি সকলেরই। আর যাই হোক এত অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ব্যাট হাতে দাপট দেখায়নি কেউ। এবার সেই বৈভবের জন্যই বিরাট সিদ্ধান্ত নিলেন ভারতের বিশ্বজয়ী কিংবদন্তি ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের স্ত্রী। স্বামী একজন গুণী ক্রিকেটার হওয়ায় ক্রিকেট দেখতেন তিনি। তবে এই প্রথম শুধুমাত্র বৈভবের জন্যই ঘরোয়া ক্রিকেট দেখার সিদ্ধান্ত নিলেন শ্রীকান্ত জায়া।
শুধুমাত্র বৈভবের জন্যই বড় সিদ্ধান্ত
ক্রিকেট দেখতেন ঠিকই। তবে ঘরোয়া ক্রিকেটের সাথে খুব একটা পরিচিত ছিলেন না ভারতীয় কিংবদন্তি শ্রীকান্তের স্ত্রী। সেটাও হচ্ছে বৈভবের দৌলতে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে 1983-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলেন, “বৈভব এখন দারুণ খেলছে। ও খুব ভাল ক্রিকেটার। আমাদের সবার ওকে এখন সাহস দেওয়া প্রয়োজন। কোনও ভাবেই যেন ওর মনোবল ভেঙে না যায়। ও ভবিষ্যতের সুপারস্টার। আগামী দিনে ও টেস্ট ক্রিকেটকে আলাদা জায়গায় নিয়ে যাবে।”
এদিন ভারতীয় দলের প্রাক্তন সদস্য আরও বললেন, “বৈভবের জন্য এখন লোকজন দিলীপ ট্রফিও দেখছে। আমার স্ত্রী পর্যন্ত এখন তাই দেখছে। গোটা বিশ্ব ক্রিকেটের সম্পদ হয়ে উঠতে চলেছে বৈভব। এটা অস্বীকার করা যাবে ন!” বৈভব প্রসঙ্গে কথা বলতে গিয়ে শ্রীকান্ত এও বললেন, “বৈভব এখন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছে। ওর প্রতিভা নিয়ে সন্দেহ থাকার জায়গা নেই। ভবিষ্যতে ক্রিকেটের রাজা হবে বৈভব। লাল বলের ক্রিকেটে ওর ব্যাটিং দেখেছি। বোলারদের বলে বলে ছয় মারছে। ও তো বোলারদের নিয়ে খেলা করে!”
আরও পড়ুন: “এটাই ভবিষ্যতের দল, প্রস্তুত থাকুন” ব্রাজিল ম্যাচের আগেই হুঙ্কার ভারতের প্রধান কোচের
উল্লেখ্য, সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেছেন বৈভব সূর্যবংশী। এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের হয়ে দাপট দেখিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি। এবার সুযোগ পেলেন আফগানিস্তানের বিরুদ্ধে জাতীয় দলে। এমনকি এশিয়ান কাপেও খেলবেন এই খুদে ক্রিকেটার।










