বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মাসেই শুরু হওয়ার কথা এশিয়ান গেমস (Asian Games)। জাপানের (Japan) জনপ্রিয় শহর নাগোয়াতে বসবে এবারের আসর। ঠিক তার আগেই বড়সড় বিপদের মুখে জাপানের আয়োজক নগরী। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে একটানা ভারী বৃষ্টির কারণে বন্যার কোপে পড়েছে নাগোয়া। জলের তলায় চলে গিয়েছে শহরের একাধিক ঘর-বাড়ি। ডুবেছে রাস্তা। জল ঢুকে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যেও। এমতাবস্থায়, যথেষ্ট সমস্যায় পড়েছেন জাপানের ক্রীড়াবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, আদৌ সেখানে আয়োজন করা যাবে তো এশিয়ান গেমস?
এশিয়ান গেমসের আগেই বন্যায় বিপর্যস্ত নাগোয়া
এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দেশগুলির 400 জনের কাছাকাছি ক্রীড়াবিদ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জাপানের আয়োজক শহর নাগোয়াতে। আর সেখানে পৌঁছেই জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে তাঁদের। জানা গিয়েছে, জাপানের ওই শহরে পৌঁছে শিপিং কন্টেইনারের ভেতরে থাকার জায়গা করে নিয়েছিলেন ক্রীড়াবিদরা। তবে একটানা বৃষ্টির কারণে শহর বানভাসী হতেই তাঁদের উঁচু এবং নিরাপদস্থলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এও শোনা যাচ্ছে, একটানা বৃষ্টির কারণে জাপানের ওই শহরের কিছু কিছু জায়গায় ক্রীড়াবিদদের ঘরের ছাদ ফুটো হয়ে ঢুকছে বৃষ্টির জল। যদিও জাপানের প্রশাসন বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ নিয়ে নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন, বেশিরভাগ ক্রীড়াবিদ বর্তমানে নিরাপদে রয়েছেন। মাঠের সমস্যা নিয়ে তাঁরা এই মুহূর্তে চিন্তাই করছেন না। তাঁদের চিন্তা আগে যাতে মানুষ ঠিক থাকে। খেলতে আসা ক্রীড়াবিদদের যাতে সমস্যা না হয়। এসব ঠিক থাকলে সময় মতো আয়োজন করা যাবে এশিয়ান গেমস।
🚨🇯🇵 Meanwhile in Nagoya, Japan
The City of Nagoya (population 2.5 million) just experienced the most amount of rainfall in its recorded history.
A level 5 Warning is in place after 104mm of rain landed within an hour.
Below is the Shonai River which flows through the city… pic.twitter.com/sInwUKMblb
— Concerned Citizen (@BGatesIsaPyscho) September 8, 2026
আরও পড়ুন: তুরুষ্ক, পাকিস্তানের মক্কা চুক্তিকে সমর্থন করছে রাশিয়া! ভারতের বিরুদ্ধে পুতিনও?
উল্লেখ্য, এবারের এশিয়ান গেমসে অংশ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। মহিলা এবং পুরুষ উভয় দলই এশিয়ান গেমসে খেলতে নাগোয়ায় যাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী 20 সেপ্টেম্বর জাপানের শহর টোকিওর উদ্দেশ্যে রওনা দিতে পারেন শ্রেয়স আইয়াররা।










