বাতিল ভারত-আফগানিস্তান ম্যাচ, না খেলেই এশিয়ান গেমসের সেমিতে টিম ইন্ডিয়া

Published:

India Vs Afg

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যে ভয়টা ছিল সেটাই হল। জাপানে ভারী বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে গেল ভারত বনাম আফগানিস্তানের (India Vs Afghanistan) এশিয়ান গেমসের (Asian Games) কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‍্যাঙ্কিংয়ে ভাল অবস্থানে থাকার কারণে না খেলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে এশিয়াডে স্বপ্নভঙ্গ হল আফগান বাহিনীর। এখন প্রশ্ন, বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় সরাসরি ম্যাচটিকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হল কেন?

কেন সরাসরি বাতিল হয়ে গেল ভারতের ম্যাচ?

আজ অর্থাৎ সোমবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের মূল মঞ্চে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত এবং আফগানিস্তানের। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল দশটায় হওয়ার কথা ছিল বৈভব সূর্যবংশীদের ম্যাচ। তবে খেলা শুরু হওয়ার আগেই আবহাওয়া দপ্তরের তরফে রিপোর্ট প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছিল, জাপানের নিশিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 90 শতাংশ। কাজেই ম্যাচ শুরুর আগেই অনেকেই ধরে নিয়েছিলেন যে, হয়তো শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল ভেস্তে যাবে। শেষে সেটাই হল।

এর আগে নেপাল বনাম জাপানের ম্যাচও বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। ঠিক একই পথ ধরে এবার কোয়ার্টার ফাইনালেও আফগানিস্তানের বিরুদ্ধে খেলা হলো না টিম ইন্ডিয়ার। তবে তাতে অবশ্য সমস্যায় পড়ল আফগানরাই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকায় শক্তিশালী অবস্থানের জন্য সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিল শ্রেয়স আইয়ারের ভারত। অন্যদিকে তুলনামূলকভাবে ভারতের থেকে খারাপ অবস্থানে থাকার কারণে স্বপ্নভঙ্গ হল আফগান বাহিনীর।

আরও পড়ুন: বিয়ের ৯ মাস পরই জামাইকে কোপানোর চেষ্টা! ফালাকাটায় চাঞ্চল্য, ৫ জনের বিরুদ্ধে FIR

বলে রাখি, এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের জন্য আলাদা করে কোনও রিজার্ভ ডের ব্যবস্থা নেই। ঠিক সে কারণেই বিকল্প না থাকায় শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করে দেওয়া হল। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হিসেবেই সেমিফাইনালের পথ প্রশস্ত হলো ভারতের। যদিও ম্যাচের অনেক আগেই আফগানিস্তান ক্রিকেট দল ধরেই নিয়েছিল টি-টোয়েন্টিতে ষষ্ঠ স্থানে থাকার কারণে ম্যাচ বাতিল হলে বাদ পড়বে তারাই।

google button