বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা। IPL শেষ হয়ে গেলেই জাতীয় দায়িত্বে (India) মনোনিবেশ করবেন সকলেই। শুভমন গিল থেকে শুরু করে রবীন্দ্র জাদেজারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ করে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়ার টেস্ট সিরিজের প্রস্তুতি সারবেন (India Vs Afghanistan)। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে। তবে অবাক করা বিষয়, ভারত বনাম আফগানিস্তানের মধ্যেকার এক ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। কিন্তু কেন?
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম আফগানিস্তানের টেস্ট ম্যাচ?
ভারত বনাম আফগানিস্তান টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী, আগামী জুন মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান এক ম্যাচের টেস্ট সিরিজ। এই টেস্ট চলবে 10 জুন পর্যন্ত। যদিও ভারতীয় দলের এই ম্যাচ নিয়ে বিশেষ চিন্তিত নন ভক্তরা। বিগত দিনগুলিতে টিম ইন্ডিয়ার এই টেস্ট সিরিজ নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতে দেখা যায়নি কাউকেই।
বলাই বাহুল্য, জুন মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম টেস্ট ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC চক্রে অন্তর্ভুক্ত নয়। এর অন্যতম কারণ আফগানিস্তান দল এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ নয়। 2025-27 WTC চক্রের অংশ না হওয়ার কারণে আফগানিস্তানের সাথে যে দলেরই ম্যাচ থাকুক না কেন সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যুক্ত হবে না।
অবশ্যই পড়ুন: পাইপে করে তেল যাবে শ্রীলঙ্কায়, চিনের খেলা ভেস্তে দিতে মেগা প্ল্যান ভারতের!
এক কথায় বলা যেতে পারে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট গ্রুপে অন্তর্ভুক্ত না থাকার কারণেই আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো দলের সাথে যে দলেরই ম্যাচ থাকুক না কেন সেগুলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অন্তর্ভুক্ত হবে না। তাই ভারত বনাম আফগানিস্তানের টেস্ট ম্যাচটিও WTC চক্রের অংশ নয়। সে ক্ষেত্রে, এই ম্যাচের হার-জিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রভাব ফেলবে না।










