কাটবে না ২২ বছরের খরা! এই কারণেই ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজও হারতে পারে ভারত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ওয়ানডে (One Day Cricket) সিরিজের একটিতে ভারত এবং একটিতে জিতেছে ইংল্যান্ড (India Vs England)। ফলে আগামীকালের ম্যাচটি হতে চলেছে ভাগ্য নির্ধারণী ম্যাচ। ক্রিকেটের মক্কা অর্থাৎ লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ভারতকে 22 বছরের খরা কাটিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে হবে। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই মুহূর্তে টিম ইন্ডিয়া যে ফর্মে রয়েছে তাতে লর্ডসের মাটিতে আগামীকাল তাদের পক্ষে ইংল্যান্ডকে হারানো অত্যন্ত কঠিন হবে।

যে কারণে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে যেতে পারে ভারত

রবিবার, ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে যে মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 22 বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে একবারও জিততে পারেনি টিম ইন্ডিয়া। শেষবারের মতো, 2004 সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে জয় পেয়েছিল ভারত। সৌরভ গাঙ্গলির নেতৃত্বে শেষবারের মতো সেটাই ছিল একদিনের ক্রিকেটে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সাফল্য। এরপর থেকে 22 বছর কেটে গিয়েছে, ভারতের বিরুদ্ধে অপরাজিত ইংল্যান্ড।

লর্ডসে শেষ চারটি ওয়ানডেতে ভারতীয় দলের পারফরমেন্স ছিল অত্যন্ত হতাশাজনক। 2007 সালে এই মাঠেই ভারতকে 7 উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর 2011 সালের ওয়ানডে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টাই হয়ে যায়। 2018 সালে ভারতের বিরুদ্ধে বিরাট ব্যবধানে ওয়ানডে জিতেছিল ইংল্যান্ড। এরপর 2022 এও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে জয় খুঁজতে পারেনি টিম ইন্ডিয়া। মূলত সে কারণেই এমন পরিসংখ্যান দেখে অনেকেই বলছেন, ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের বর্তমান দুর্দশা নিয়ে আগামীকালের ম্যাচে জিততে পারবেন না রোহিত শর্মারা।

অবশ্যই পড়ুন: বদলে যাবে বাংলার মানচিত্র! এবার পৃথক জেলা হতে চলেছে শিলিগুড়ি

প্রসঙ্গত, ভারত যদি কোনও ক্রমে লড়াই করে আগামীকালের ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে গোটা সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। আর সেটা হলে, লর্ডসের মাঠে একদিনের ক্রিকেটে ভারতের 22 বছরের কলঙ্ক একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তৈরি হবে নতুন ইতিহাস। তবে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার ছেলেরা লর্ডসে জয় তুলতে পারেন কিনা এখন সেটাই দেখার।

আরও Cricket England India