প্রথমবার সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী, বাতিল হতে পারে টিম ইন্ডিয়ার সেই সিরিজ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্ষমতা দেখিয়ে বড়দের ভারতীয় দলে (India) জায়গা করে নিয়েছেন 15 বছরের বৈভব সূর্যবংশী। আসলে তাঁর ভয়ডরহীন ক্রিকেটকে উপেক্ষা করে থাকতে পারেনি BCCI। তাই IPL শেষ হতেই তড়িঘড়ি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দলে জায়গা দেওয়া হয়েছে বৈভবকে। তবে সূর্যবংশী জায়গা পেতেই বিপাকে ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজ (India Vs Ireland)! আসলে আয়ারল্যান্ডে যেখানে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সেই বেলফাস্টে সম্প্রতি ছুরি দিয়ে কোপানো হয়েছে এক ব্যক্তিকে। এই ঘটনায় পথে নেমেছেন বিক্ষোভকারীরা। ওই এলাকার একাধিক বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন তারা। এক কথায় উত্তাল বেলফাস্ট। এরই মাঝে এবার ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বিবৃতি দিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড!

ভেস্তে যাবে ভারত বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ?

গত 8 জুন, আয়ারল্যান্ডের বেলফাস্টের হত্যাকাণ্ডে শহরটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি, গাড়ি। আজও আয়ারল্যান্ডের ওই শহরে উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায়, ভারতের সাথে আসন্ন সিরিজ নিয়ে যথেষ্ট চিন্তায় আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী, 26 ও 28 জুলাইয়ের দুই টি টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে বেলফাস্টে।

এদিকে শহরের অবস্থা ভয়াবহ। এমন পরিস্থিতিতে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে বিবৃতি জারি করল আয়ারল্যান্ড ক্রিকেট। ওই বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। আগামী 48 ঘণ্টার মধ্যেই আইরিশ ক্রিকেট কাপ, ন্যাশনাল কাপের ম্যাচগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ক্রিকেটার থেকে শুরু করে কোচ সহ অন্যান্য সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই আমাদের কাছে প্রথম অগ্রাধিকার।”

অবশ্যই পড়ুন: কেন টাকা খরচ করবেন? বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ দেখাচ্ছে দূরদর্শন!

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, যেহেতু আয়ারল্যান্ডের শহর ব্রেলফাস্টে ক্রমাগত অশান্তি বাড়ছে ফলে আসন্ন দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ বাতিল হয়ে যেতে পারে। কেননা, আসন্ন পহেলা জুলাই থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারতীয় দল। ফলে নতুন করে আয়ারল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সময় এবং সুযোগ কোনোটিই নেই!