৪৫ রানে অলআউট, শ্রীলঙ্কাকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তানের সামনে পড়ল ভারত

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের (Asian Games) সেমিফাইনালের মঞ্চে অনেক আশা নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। সেই মতোই, প্রথম ইনিংসে নিজেদের বোলিং আক্রমণ দিয়ে ভারতকে 169 রানে বেঁধে ফেলেছিল লঙ্কান বাহিনী। তাতে চিন্তায় পড়ে গিয়েছিলেন বহু ভক্ত। তবে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মাঠে নামতেই নিজের ক্ষমতা দেখালেন ভারতীয় বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কা রান করার আগেই প্রথম উইকেট ফেলে দেন তিনি। সেখান থেকেই প্রতিবেশী দেশের প্লেয়ারদের কার্যত কাঁদিয়ে সোজা ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত।

এই পরাজয় মনে থাকবে শ্রীলঙ্কার

ভারতের 170 রানের লক্ষ্যকে সামনে রেখে জয়ের স্বপ্ন পূরণ করতে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। তবে মাঠে নামতেই দুর্দশা শুরু হয় তাঁদের। বুমরাহর ওভারে দুটি উইকেট হারায় প্রতিপক্ষ দলটি। এরপর অক্ষর প্যাটেল মাঠে নামতেই ক্রমাগত উইকেট হারাতে থাকে লঙ্কান বাহিনী। খেলা যখন, 4 ওভার 5 বলে 31 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। সবচেয়ে মজার বিষয়, এদিন প্রতিপক্ষ দলটির দুই ওপেনার সহ প্রথম তিন ব্যাটসম্যানই শূন্য নিয়ে মাঠ ছেড়েছিলেন।

এরপর বাকি যাঁরা এসেছিলেন কাউকেই বেশিক্ষণ মাঠে টিকতে দেয়নি ভারত। এক কথায় বলাই যায়, ভারতীয় দলকে কেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর টিম বলা হয় সেটা একেবারে অক্ষরে অক্ষরে বুঝে গিয়েছে শ্রীলঙ্কা। বিগত দিনগুলিতে বিভিন্ন মঞ্চে ভারতের কাছে পরাজয়ের পর এশিয়ান কাপের সেমিফাইনালেও ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে নিজেরাই বিপদে পড়ল তারা। বৃহস্পতিবার সময় যত গড়াচ্ছিল ততই কোণঠাসা হয়ে পড়ছিল শ্রীলঙ্কা।

আরও পড়ুন: ১৬৯ রানে ভারতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিল শ্রীলঙ্কা

আসলে, শ্রীলঙ্কা বাহিনী যখন 6 উইকেট হারিয়ে ফেলে সেই সময়েই সেমিফাইনালে নিজেদের ভাগ্য লিখে ফেলেছিল ভারত। লঙ্কান ভক্তরা ধরেই নিয়েছিলেন আর এখান থেকে ভাগ্য ফেরাতে পারবে না তাদের পছন্দের দল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। সেমিতে ভারতের কাছে গো হারা হেরে নাক কাটিয়েছে প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, টিম ইন্ডিয়ার কাছে এত বড় ব্যবধানে হারের পর এই পরাজয়ে আজীবন মনে রাখবে শ্রীলঙ্কা।

google button