বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়সড় ধাক্কা খেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে (Test Cricket) এক নম্বর বোলারের জায়গা ধরে রাখলেও শেষমেষ সেই শীর্ষস্থান হারাতে হল তাঁকে। ভারতীয় ক্রিকেটারকে ক্ষতির মুখে ফেলে সেই জায়গা দখল করলেন অস্ট্রেলিয়ার দাপুটে পেসার মিচেল স্টার্ক। বল হাতে বাংলাদেশের বিপক্ষে কিছুদিন আগেই তাণ্ডব চালিয়েছিলেন তিনি। আর সেই সূত্র ধরেই এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট বোলারদের ক্রমতালিকায় সবার উপরে জায়গা পেলেন স্টার্ক।
বড়সড় ক্ষতি হল বুমরাহর!
এই মুহূর্তে শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারছেন না ভারতের তারকা পেসার বুমরাহ। মূলত চোটজনিত সমস্যার কারণে তাঁকে ছাড়পত্র দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স। এদিকে সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে তাণ্ডব চালিয়েছেন স্টার্ক। দ্বিতীয় টেস্টে বল হাতে দশটি উইকেট তুলেছিলেন তিনি। আর সেই সূত্র ধরেই লাল বলের ক্রিকেটে বিশ্বের এক নম্বর পেসার বা বোলার হলেন অজি তারকা। বুমরাহকে নেমে আসতে হলো তালিকার দ্বিতীয় স্থানে।
বলাই বাহুল্য, ভারতীয় ক্রিকেটার জসপ্রীতের পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানের জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তাঁর বড় কীর্তি। তবে যে কথা না বললেই নয়, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক যথেষ্ট অভিজ্ঞ বোলার হওয়া সত্ত্বেও নিজের ক্রিকেট জীবনে এর আগে কোনও দিনই টেস্টে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করতে পারেননি। কাজেই সকলকে টপকে প্রথম বারের মতো শীর্ষে পৌঁছেছেন তিনি।
আরও পড়ুন: ৪৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রেকর্ড সোনালের
উল্লেখ্য, 2024 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রমতালিকায় টেস্টে বিশ্বের এক নম্বর বোলারের জায়গা পেয়েছিলেন বুমরাহ। এরপর থেকে টানা দু’বছর সেই শীর্ষস্থান ধরে রাখেন ভারতীয় তারকা। তবে সাম্প্রতিক সময়ে চোটজনিত কারণে টেস্ট ক্রিকেটে সেভাবে খেলতে না পারায় সুযোগের সদ্ব্যবহার করলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।










