টেস্টে রিকি পন্টিংকে পেছনে ফেললেন জো রুট, এবার ঝুঁকিতে সচিনের বিরাট রেকর্ড

Published:

Joe Root Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে এখন জো রুটের (Joe Root) রাজত্ব। টেস্টে নতুন নতুন রেকর্ড গড়েই চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। সদ্য পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং স্টিভ ওয়াহকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন রুট। টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংলিশ তারকা। বলাই বাহুল্য, রুট যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে খুব শীঘ্রই সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) বিরাট রেকর্ড গুঁড়িয়ে দিতে পারেন তিনি।

সচিনের রেকর্ড ভাঙার অপেক্ষায় রুট

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে রুট আজ পর্যন্ত 50.38 গড়ে 14,208 রান করে ফেলেছেন। সঙ্গে রয়েছে 41টি সেঞ্চুরি। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বর্তমানে যে ফর্মে রয়েছেন তাতে খুব শীঘ্রই ক্রিকেটের ভগবান সচিনের 15,921 রানের রেকর্ড ভেঙে নতুন নজির গড়ে ফেলতে পারেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। 35 বছর বয়সি এই ইংলিশ তারকা সচিনের রানের থেকে 1713 রান দূরে রয়েছেন।

সহজ ভাষায় বলতে গেলে, ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক যদি আর মাত্র 1714 রান করে ফেলতে পারেন তবে টেস্টে তিনি সচিনের রেকর্ড ভেঙে ফেলার সাথে সাথে নিজের ক্ষমতা প্রদর্শন করতে পারবেন। গড়তে পারবেন নতুন নজির। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, মাস্টার ব্লাস্টারের এই রেকর্ড ভাঙতে পারবেন রুট। তাঁর হাতেই বর্তমানে এই সুবর্ণ সুযোগ রয়েছে।

 

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় গালাগাল! নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ কাকলির, নিশানায় কুণাল ঘোষ?

এখানেই শেষ নয়, ইংল্যান্ডের দাপুটে ব্যাটসম্যান জো রুটের হাতে যেহেতু ক্রিকেটকে আরও সময় দেওয়ার সুযোগ রয়েছে ফলে লাল বলের ক্রিকেটে তিনি সেঞ্চুরির দিক থেকেও সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যেতে পারেন। এই মুহূর্তে রুটের টেস্ট সেঞ্চুরির সংখ্যা 41 হলেও সচিনের খাতায় রয়েছে 51টি শতরান। কাজেই সেই রেকর্ড ছাপাতে হলে 11টি সেঞ্চুরি করতে হবে ইংল্যান্ড দলের অধিনায়ককে।