এবার রাহানেকে ছাঁটাই করবে KKR! বিকল্প হতে পারেন ইনি

Published:

Kolkata Knight Riders

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ বছর অনেকটাই এগিয়ে এসেছে। তৃতীয় সপ্তাহে পা দিয়েছে IPL 2026। কিন্তু তা সত্বেও জয়ের মুখ খুলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যে দলটাকে একটা সময় সম্মানের চোখে দেখতেন ক্রিকেট ভক্তরা, সেই KKR কে নিয়েই গোটা নেট মহলে আজ নিন্দার ঝড়। কেন একের পর এক ম্যাচে ব্যর্থতা দেখতে হচ্ছে শাহরুখ খানের দলকে! উত্তর নেই কারও কাছে।ব্যাটিং থেকে বোলিং সবেতেই ডাহা ফেল KKR। সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে অধিনায়ক অজিঙ্কা রাহানেকে নিয়ে। কেউ কেউ তো বলছেন, এই ভারতীয় ক্রিকেটারকে এবার বসিয়ে দিতে পারে KKR!

রাহানেকে বাদ দেবে KKR?

কলকাতার বোলিং দেখে এক প্রকার লজ্জা পাচ্ছেন ভক্তরা। বিগত দিন গুলিতে যেভাবে নিজের হাতে সুযোগ নষ্ট করেছেন KKR এর প্লেয়াররা, তাতে লজ্জা পাওয়াই উচিত। এদিকে সাংবাদিক সম্মেলনে রাহানে বলছেন, দল ভাল খেলছে। বোলিং বিভাগ বেশ ভালো। ডোবাচ্ছে শুধুই ব্যাটিং অর্ডার। যদি সেটাই হয় তাহলে তিনি নিজে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না কেন? প্রশ্ন তো উঠবেই। আসলে, কলকাতার সবচেয়ে বড় সমস্যা শুরুর দিকে ওপেনাররা কিছু রান পেলেও মাঝপথে এসে হাল ছেড়ে দিচ্ছে মিডিল অর্ডার।

ক্যামেরন গ্রিন থেকে শুরু করে সহ অধিনায়ক রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার কলকাতার জার্সিতে মাঠে নেমেই কার্যত শূন্য নিয়ে ফিরছেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ সম্প্রতি ফের বলেছেন, KKR এ গ্রিনকে ভুল পজিশনে খেলানো হচ্ছে! তাঁকে খেলাতে হলে উপরের দিকে নামানো উচিত। সেটা অবশ্য হচ্ছে না রাহানেদের সাজানো ব্যাটিং অর্ডারের জন্য। সবচেয়ে বড় কথা, টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মা, ইশান কিষাণদের মতো প্লেয়াররা যেখানে দাবানলের গতিতে রান তুলছেন সেই তুলনায় রাহানে কোথায়?

অবশ্যই পড়ুন: ভোটার তালিকা আপডেট হলে কীভাবে জানবেন ‘বাতিল’ ভোটাররা? মুখ খুললেন CEO

ভারতীয় দলে দীর্ঘ বছর উপেক্ষিত রাহানে ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান তা বলাই যায়। তবে টি-টোয়েন্টিতে রাহানের প্রসঙ্গ চলেই না বলতে গেলে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, অধিনায়ক হিসেবে তো দূরের কথা একজন ব্যাটসম্যান হিসেবেও কলকাতার একাদশে রাহানের থাকাটা বেশ বিতর্কিত। তাঁর জন্যই টিম শেইফার্টের মতো প্লেয়াররা জায়গা পাচ্ছেন না। এক কথায়, অধিনায়ক হওয়ার কারণেই রাহানেকে বাদ দিতে পারছে না কলকাতা। তবে এবার শোনা যাচ্ছে, একের পর এক ব্যর্থতা দেখে বোধ হয় রাহানেকে বসিয়ে ওপেনিং এ টিম শেইফার্টকে নামানো হলেও হতে পারে।