২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, নেতৃত্ব দেবেন মেসি

Published:

Lionel Messi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই দল ঘোষণা করেছিল ব্রাজিল। এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। প্রত্যাশা মতোই আর্জেন্টিনার বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে এতদিন সন্দেহে ছিলেন সমর্থকরা। অবশেষে মেসি দলে জায়গা পেতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বহু ফুটবলপ্রেমী। মেসি ছাড়াও বিশ্বজয়ী দলের 17 জন সদস্যকে রাখা হয়েছে স্কোয়াডে।

আর্জেন্টিনার অধিনায়ক মেসিই

সাম্প্রতিক সময়ে 2026 ফিফা বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ঘোর সংশয়। কিছুদিন আগেই ইন্টার মায়ামিতে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন লিও। আর তারপরেই আর্জেন্টাইন ফুটবলারকে নিয়ে চিন্তা বারে ভক্তদের। অনেকের ধরেই নিয়েছিলেন এ বছর আর বিশ্বকাপে নেওয়া হচ্ছে না মেসির। বিশ্বকাপ খেলবেন কিনা নিজে মুখেও সে বিষয়টা খোলসা করেননি লিও। তবে এবার সমস্ত আশঙ্কা দূরে সরিয়ে দিল আর্জেন্টিনার স্কোয়াডে লিওনেল মেসির অন্তর্ভুক্তি। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন তিনিই।

গতকাল অর্থাৎ শুক্রবার, লিওনেল মেসিকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনার ম্যানেজমেন্ট। মেসির পাশাপাশি একাধিক তারকা ফুটবলার রয়েছেন আর্জেন্টিনা দলে। সেই তালিকায় রয়েছে জুলিয়ান আলভারেজ থেকে শুরু করে থিয়াগো আলমাডারা, লাওতারো মার্তিনেজরা এমনকি চোটের কারণে গতবার দলে না থাকা নিকো গঞ্জালেসও এ বছর দলে রয়েছেন

অবশ্যই পড়ুন: ‘সিঙ্গুরে ফিরবে টাটা’ বাংলার শিল্প নিয়ে বড় ঘোষণা শমীকের

এছাড়াও সিমোনে, ম্যানুয়েল লোপেজ, নিকো পাজ, লিয়ন্দ্র প্যারেডেস, রড্রিগো ডে পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, পালাসিওস, ভ্যালেনটিন বার্কো, ওটামেন্ডি এমনকি কুটি রোমেরোর মতো দাপুটে ফুটবলারা রয়েছেন এবারের আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে। অন্যদিকে গোলরক্ষক হিসেবে এবারেও আশা মতোই জায়গা পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, রুলি এবং মুসো। আর্জেন্টিনা বাহিনীর এমন স্কোয়াড দেখে অত্যন্ত খুশি ভক্তরা।