বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে আরেকটি ইতিহাস গড়লেন মেসি

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে একের পর এক ইতিহাস গড়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। রবিবারের ম্যাচে নামার আগে পর্যন্ত 18 গোল করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠেছিলেন লিও। এছাড়াও তৈরি করেছেন একাধিক খুচরো রেকর্ড। তবে এবার মার্টিনেজ সতীর্থর পা থেকে গোল আসতেই তৈরি হল আরও এক অনন্য বিশ্ব রেকর্ড।

ফুটবল বিশ্বকাপে দাপট মেসির

রবিবার জর্ডানের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই অনেকেই আশা করেছিলেন, অন্যান্য ম্যাচগুলির মতোই শুরুতেই বোধহয় মাঠে নামানো হবে মেসিকে। তবে শেষ পর্যন্ত তেমনটা করলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বরং ম্যাচের শুরু থেকে দলের বাকিরা একের পর এক গোল করার পর 60 মিনিটের মাথায় মাঠে নামানো হল ফুটবলের রাজপুত্রকে। আর মাঠে নামার ঠিক 20 মিনিটের মধ্যেই অর্থাৎ 80 মিনিটে গিয়ে আজকের ম্যাচে নিজের প্রথম গোলটি করেন মেসি। আর সেই গোলেই তৈরি হল নতুন ইতিহাস।

বলাই বাহুল্য, আজ পর্যন্ত বিশ্ব ফুটবলে যা কেউ করে দেখাতে পারেননি, রবিবার জর্ডানকে প্রথম গোল দিয়েই সেই কাজ করলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। আসলে এদিন 80 মিনিটের মাথায় দলের তৃতীয় গোল মেসির পা থেকে আসার পরই এক টানা 7 ম্যাচে গোল করার নজির তৈরি হল। আর সেই সূত্রেই বিশ্বের প্রথম ফুটবলার হয়ে উঠলেন LM 10।

অবশ্যই পড়ুন: ভুলের মাসুল দেবে পর্তুগাল! কলম্বিয়ার ম্যাচে ভক্তদের হতাশ করলেন রোনাল্ডো

প্রসঙ্গত, রবিবারের ম্যাচে একেবারে প্রথম থেকেই দাপট দেখাচ্ছিল আর্জেন্টিনা। জর্ডানের রক্ষণ ভেঙে বারবার আক্রমণে যাচ্ছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা। সেই সূত্রেই 19 মিনিটের মাথায় প্রথম গোল আসে মেসিদের ঘরে। এরপর 31 মিনিটে গিয়ে দ্বিতীয় গোল করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেন মার্টিনেজ। এদিকে পরপর দুই গোল খাওয়ায় অন্তত একটি শোধ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল ছোট্ট জর্ডান। সেই চেষ্টায় অবশ্য আসে সাফল্য। 55 মিনিটের মাথায় প্রথম গোল করে মান রক্ষা করেন তামারি। এরপর অবশ্য প্রতিপক্ষকে আর গোল করতে দেয়নি আর্জেন্টিনা। বরং মেসির পায়েই ম্যাচের তৃতীয় অর্থাৎ ভাগ্য নির্ধারণী গোল আসে।

google button