ভক্তদের জন্য চরম খুশির খবর, ফের অবসর ভেঙে মাঠে নামছেন মেসি

Published:

Messi Comeback

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর ভেঙে ফিরেছিলেন আগেই। ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হতেই সম্প্রতি ফের অবসর নিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে এবার শোনা যাচ্ছে, সেই অবসর ভেঙে আবারও আর্জেন্টিনার (Argentina) জার্সিতে কামব্যাক করছেন লিও। তবে দেশের জার্সিতে আর মাত্র একটি ম্যাচই খেলবেন তিনি। জানা গিয়েছে, আসন্ন অক্টোবরে ঘরের মাঠে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশের দর্শকদের সামনে সেটাই হবে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ী ম্যাচ।

অবসর ভাঙছেন লিওনেল মেসি

এবারের ফুটবল বিশ্বকাপে নিজের সাধ্যমতো দলের জন্য চেষ্টা করেছিলেন মেসি। গোল করার পাশাপাশি করেছিলেন অ্যাসিস্টও। কিন্তু তা সত্বেও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। তাতে বুক ভাঙা কষ্টে মাঠেই কাঁদতে দেখা গিয়েছিল আর্জেন্টিনার মহাতারকাকে। আর সেই ঘটনার কিছু দিনের মধ্যেই বাবাকে হারিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন মেসি। সেই সিদ্ধান্তের দু সপ্তাহও কাটেনি এমন সময় আবারও অবসর ভেঙে দেশের জার্সিতে ফিরতে চাইলেন লিও।

জানা যাচ্ছে, আগামী 6 অক্টোবর আফ্রিকার দেশ বেনিনের সঙ্গে দেশের মাটিতে শেষ বারের মতো প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন লিও। আফ্রিকার এই দেশের বিরুদ্ধে স্কোয়াডে তাঁকে জায়গা দিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। আসলে এই ম্যাচের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরের মাঠে মেসির ফেয়ারওয়েলের আয়োজন করতে চাইছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। এ নিয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থা জানিয়েছে, এই ম্যাচটাই হতে চলেছে মেসির জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

 

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার মক্কায় হামলার চেষ্টা! বড়সড় যুদ্ধ আসন্ন? হাই অ্যালার্ট সৌদি আরবে

আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 6 অক্টোবর দেশের মাটিতে প্রদর্শনী ম্যাচে মেসিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় জানানো হবে। হবে ফেয়ারওয়েল। সে জন্যই ফুটবলের রাজপুত্রকে আমন্ত্রণ জানাতে চলেছে তারা। তবে মেসি একা নন বরং 2022 সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের প্রত্যেক সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে।