লাল কার্ড খেয়ে বাদ গোলকিপার, ১০ জনের দল নিয়ে ৮ বছর পর CFL চ্যাম্পিয়ন হল মোহনবাগান

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষা করে বসে থাকতে হয়েছিল আটটা বছর। অবশেষে কাটল সেই খরা। কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) মহামেডানকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান (Mohun Bagan)। বারাসাত স্টেডিয়ামে এক গোলে পিছিয়ে থেকেও মিনি ডার্বি ঘরে তুলে নিল সবুজ মেরুন। এ ম্যাচ যাঁরা দেখেছিলেন তাঁরাই জানবেন, কীভাবে একেবারে সমানে সমানে মোহনবাগানকে টেক্কা দিয়েছে মহামেডান। এক কথায় রোমহর্ষক ম্যাচে বিচক্ষণ ফুটবল খেলে জয় তুলে নিল মোহনবাগান ব্রিগেড।

8 বছর পর কলকাতা লিগের রঙ সবুজ মেরুন

শনিবার, নির্ধারিত সময়ে কলকাতা লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং মহামেডান। সেই আসরে একে অপরকে জায়গা ছাড়েনি দুই দলের কেউই। এদিন চরম নাটকীয়তার মধ্যে দিয়ে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে মোহনবাগান। খেলা যখন 26 মিনিটের শেষে নিজেদের প্রথম গোল করেছিল বাগান। এরপর 42 মিনিটের খেলায় পাল্টা আক্রমণ করে ম্যাচ সমতায় ফেরায় মহামেডান। ড্র নিয়েই এদিন বিরতিতে গিয়েছিল দুই দল।

ছবিটা বদলে যায় বাকি 45 মিনিটের খেলায়। প্রথম গোলের পর আরও গোল করতে উঠে পড়ে লাগে মোহনবাগান। তবে 59 মিনিটে গিয়ে খেতে হয় ধাক্কা। একটু ভুলের জন্যই লাল কার্ড দেখেন মোহনবাগানের গোলরক্ষক দীপ্রোভাত ঘোষ। ফলে বাগান হয়ে যায় 10 জনের দল। এদিকে এই দুর্বলতার সুযোগ নিয়ে 61 মিনিটের মাথায় মহামেডানকে গোল করে এগিয়ে দেন মহিতোষ রায়। 2-1 ব্যবধানে পিছিয়ে পড়ে সবুজ মেরুন। তবে খেলা যখন 70 মিনিটে পৌঁছয় নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচে সমতা নিয়ে আসেন সাহাল।

আরও পড়ুন: ধোনির CSK-তে যোগ দিতে পারেন KKR প্রাক্তনী, ২০২৭ IPL-র আগে বড় খবর

বলা চলে, দ্বিতীয় গোল থেকেই ছন্দে ফিরে গিয়েছিল মোহনবাগান। আর সেই গোলের তিন মিনিটের মধ্যেই বাগানের দ্বিতীয় এবং নিজের প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গল ছেড়ে আসা সায়ন বন্দ্যোপাধ্যায়। আর তাতেই পিছিয়ে পড়ে সবুজ মেরুনের প্রতিপক্ষ। এরপর আর মহামেডানকে গোল করতে দেয়নি শহরের ঐতিহ্যবাহী দলটি। যার ফলে, খুব সহজেই 8 বছরের খরা কাটিয়ে CFL নিজেদের নামে করে নিল গঙ্গা পাড়ের বাগান।