“আমাদের দেশে এলেই বুঝতে পারবে ওকে কী করি” বৈভবকে হুমকি নিউজিল্যান্ডের কোচের

Published:

Vaibhav News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লি এখনও অনেক দূর। ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ (India Vs New Zealand) শুরু হতে হতে সেই অক্টোবর। তার আগে আপাতত এশিয়ান গেমসকেই পাখির চোখ করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সেখানে নিজেকে প্রমাণ করতে মরিয়া 15 বছর বয়সী এই ক্রিকেটার। এর মাঝেই নিউজিল্যান্ড সিরিজে বৈভবের সুযোগ হবে কিনা তা নিয়ে যথেষ্ট কৌতুহলী ভক্তরা। এমতাবস্থায়, সিরিজ শুরু হওয়ার অনেক আগেই বিহারের কিশোরকে হুমকি দিলেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়ালটার।

বৈভব সূর্যবংশীকে নিশানা করলেন নিউজিল্যান্ডের কোচ

সব ঠিক থাকলে আগামী 22 অক্টোবর থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এক কথায়, কিউইদের দেশে দীর্ঘ সফর ভারতের। আর সেই আসরের আগে ভারতীয় দলের খুদে ক্রিকেটার বৈভবকে কার্যত হুমকি দিয়ে বসলেন নিউজিল্যান্ড দলের কোচ ওয়ালটার। তিনি খোলাখুলি বললেন, “নিঃসন্দেহে বৈভব দারুণ প্লেয়ার। আমি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওর খেলা দেখেছি। বিশ্বের সেরা বোলারদের উপর আধিপত্য ফলাতে দেখেছি। কিন্তু আসল বিষয়টা হল সব রকম পরিবেশে, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারছে কিনা।”

এদিন কিউই দলের কোচ আরও বললেন, “আমি দেখতে চাই ও গতিময় এবং বাউন্স পিচে কীভাবে খেলে! তখন আসলে বোঝা যাবে পার্থক্যটা ঠিক কোথায়? আমাদের দেশে এলেই ও বুঝতে পারবে ওকে কী করি! কীরকম বল করি আমরা ও বুঝে যাবে।” নিউজিল্যান্ড কোচের সংযোজন, “নিউজিল্যান্ডের কোচ হিসেবে আমি অবশ্যই চাইব ওকে চাপে ফেলতে। দেখবো কীভাবে পাল্টা আক্রমণ করে ও! তবেই তো বোঝা যাবে, প্লেয়ারের গুণ!”

আরও পড়ুন: “চোর এসেছে চোর এসেছে” পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, আমেরিকায় অপমানিত শেহবাজ শরীফ!

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সিরিজের দল এখনও ঘোষণা করে উঠতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিপক্ষ দলটি অবশ্য ইতিমধ্যেই স্কোয়াড জানিয়ে দিয়েছে। তবে সেই আসরে আদৌ বৈভবের জায়গা হবে কিনা তা নিয়ে আপাতত অনিশ্চয়তা রয়েছে। কারণ, কিছুদিন আগেই ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে সুযোগ পাননি বিহারের ক্রিকেটার। কাজেই, নিউজিল্যান্ডের মতো কঠিন দলের বিপক্ষে তাঁকে রাখা হবে কিনা এটাই এখন বড় প্রশ্ন।