“বৈভবের মতো ব্যাটসম্যান পেলেই উন্নতি হবে পাকিস্তান ক্রিকেটের” বলে দিলেন ওয়াসিম আকরাম

Published:

Pakistan On Vaibhav

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের দুটিতে লজ্জার পরাজয় দেখেছে পাকিস্তান (Pakistan)। শেষ ম্যাচে সম্মান বাঁচাতে লড়ে যাচ্ছেন পাক প্লেয়াররা। ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের এমন দুরবস্থা প্রমাণ করে ক্রিকেটে কতটা নিচে চলে গিয়েছে পশ্চিমের দেশ! এমতাবস্থায়, দলের ব্যাটসম্যানদের এমন দুরবস্থা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট প্রাক্তন পাকিস্তানি বোলার ওয়াসিম আকরাম। সবচেয়ে বড় কথা, প্রাক্তন পাক ক্রিকেটার বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেটে বৈভবের মতো একজন প্লেয়ারের প্রয়োজন।

বৈভবের মতো প্লেয়ার খুঁজছে পাকিস্তান?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগ উভয় টি-টোয়েন্টি টুর্নামেন্টেই কাজ করেছেন ওয়াসিম আকরাম। ভারতের ক্রিকেটের সাথে দীর্ঘদিন যুক্ত থাকার দৌলতে এ দেশের মাটিতে ক্রিকেটারদের বড় হয়ে ওঠাটা দেখেছেন তিনি। ভারতের ক্রিকেটের DNA কিছুটা হলেও বোঝেন এই খেলোয়াড়! সেই তিনিই এবার পাকিস্তান ক্রিকেট নিয়ে হতাশা প্রকাশ করলেন। তাঁর বক্তব্য, প্রায় 10 বছর পাকিস্তান সুপার লিগ চললেও আজ পর্যন্ত একজন ভাল ব্যাটসম্যান তৈরি করা যায়নি!

সম্প্রতি ফুরকান ভাট্টির ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে পাক তারকা ওয়াসিম আকরাম বলেন, “PSL শুরু হয়েছে 10 বছর হয়ে গেল। কিন্তু আমরা কি ভাল ব্যাটম্যান তৈরি করতে পেরেছি? হ্যাঁ, আমরা কিছু বোলার তৈরি করেছি ঠিকই কিন্তু আমরা ব্যাটিং প্রতিভা সেভাবে তৈরি করতে পেরেছি? আমার মনে হয় আমরা যবে 14 বছরের বৈভব সূর্যবংশীর (বর্তমানে বয়স 15 বছর) মতো ব্যাটসম্যান তৈরি করতে পারব, তবেই উন্নতি দেখতে পাবো।”

আরও পড়ুন: “শামিকে উপেক্ষা করা হয়নি, ও দেশের হয়ে যথেষ্ট খেলেছে” নির্বাচকদের পক্ষে সৌরভ গাঙ্গুলি

এদিন পাকিস্তানের এক সময়কার দাপুটে ফাস্ট বোলার ওয়াসিম আকরাম একেবারে খোলাখুলি বললেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের পরপর টেস্টগুলি দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দলের অবস্থা খারাপ! বিগত টেস্টগুলিতে পাকিস্তান দলের দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। সে কারণেই সিরিজের মাঝ পথে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বোর্ড! সব মিলিয়ে বলাই যায়, নিজেদের ক্রিকেটের উন্নতির স্বার্থে বৈভবের মতোই একজন ব্যাটসম্যান খুঁজেছে পাকিস্তান!