IPL-এ এন্ট্রি নিলেন পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার, খেলবেন এই দলে

Published:

Pakistan Origin Cricketer In IPL

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই এল বড় খবর। IPL থেকে সরে দাঁড়ানো ইংলিশ তারকা বেন ডাকেটের বদলি হিসেবে এবার এক ক্রিকেটারের নাম ঘোষণা করে ফেলল দিল্লি ক্যাপিটালস (Pakistan Origin Cricketer In IPL)। তিনি আর কেউ নন বরং এক পাকিস্তানি বংশোদ্ভুত খেলোয়াড়। হ্যাঁ, অপেক্ষার অবসান ঘটিয়ে ডাকেটের পরিবর্তে এবার এই পাকিস্তানি বংশোদ্ভুতকে নিয়েই ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের বাকি লড়াই টুকু লড়বে রাজধানীর দল। যদিও রেহান আহমেদ নামক পাকিস্তানি বংশোদ্ভুত ইংল্যান্ডের একজন লেগ স্পিনার।

কত টাকায় পাকিস্তানি বংশোদ্ভূতকে কিনল DC?

জানা যাচ্ছে, ইংল্যান্ডের তরুণ স্পিনার অলরাউন্ডার পাকিস্তানি বংশোদ্ভুত রেহানকে একপ্রকার বাধ্য হয়েই 75 লাখ টাকায় কিনে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল দিল্লি। বলে রাখি, এই প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পা রাখতে চলেছেন রেহান। যদিও 21 বছর বয়সী এই ক্রিকেটার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ইংল্যান্ডের হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেকে প্রমাণ করেছেন তিনি।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলেছেন রেহানা আহমেদ। ইংল্যান্ডের মাটিতে জন্ম হওয়ায় এই দলের হয়ে নিজের সর্বস্ব নিংড়ে দিতে একটু পিছুপা হননা না তিনি। বলাই বাহুল্য, আজ পর্যন্ত 13টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে 15টি উইকেট তুলেছেন রেহান। এছাড়াও বিগ ব্যাশ লিগ এবং দ্য হান্ড্রেড লিগের মতো টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন তিনি। এখন অপেক্ষা, দিল্লির হয়ে খাতা খোলার।

অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপ থেকে বাদ পড়বে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ? চিন্তা বাড়াল বাংলাদেশ

প্রসঙ্গত, 75 লাখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেতেই আনন্দে আত্মহারা, ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়। তাঁকে দলে নিয়ে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, রেহান আহমেদ তাদের দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবেন। বল হাতে রুদ্রমূর্তি ধারণ করার পাশাপাশি শেষের দিকে ব্যাট করে দলকে বাড়তি সুবিধায় এনে দেবেন তিনি।