IPL 2027 শুরুর আগেই অধিনায়ক হয়ে গেলেন KKR তারকা রমণদীপ সিং

Published:

Ramandeep Singh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগেই অধিনায়কত্ব পেয়ে গেলেন KKR তারকা রমণদীপ সিং (Ramandeep Singh)। তাঁকে অধিনায়ক করেছে পাঞ্জাব। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে 14 নভেম্বর হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে পাঞ্জাব। সেই আসরে দলকে নেতৃত্ব দেবেন নাইট তারকা। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলে KKR তারকা ছাড়াও একাধিক দাপুটে ক্রিকেটারকে রেখেছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন।

অধিনায়কত্ব পেয়ে গেলেন KKR তারকা

গতকাল অর্থাৎ 11 নভেম্বর, পাঞ্জাব ক্রিকেট মুস্তাক আলি ট্রফির জন্য নিজেদের দল ঘোষণা করে, আর সেই দলেরই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় রমণদীপ সিংকে। মূলত এই ভারতীয় ক্রিকেটারের ক্রিকেট প্রতিভা এবং রান করার ক্ষমতা দেখেই তাঁকে এমন গুরু দায়িত্ব দিল পাঞ্জাব। এছাড়াও অনূর্ধ্ব 19 এশিয়া কাপে ভারতের হয়ে খেলার পর খুব শীঘ্রই পাঞ্জাব দলে যোগ দিতে পারেন অর্জুন রাজপুত। আসলে ভারতীয় ক্রিকেট দলে নিজের যোগ্যতা প্রমাণ করেই পাঞ্জাব দলে নাম লেখাতে হবে তাঁকে।

বলা বাহুল্য, সৈয়দ মুস্তাক আলি ট্রফির বি গ্রুপে রয়েছে পাঞ্জাব। একই গ্রুপে পাঞ্জাবের সাথে নাম রয়েছে হরিয়ানা, দিল্লি, রেলওয়েজ, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, সৌরাষ্ট্র এবং বিহারেরও। কাজেই আগামী দিনগুলিতে একাধিক কঠিন প্রতিযোগীর মুখোমুখি হতে হবে পাঞ্জাবকে। 14 নভেম্বর হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করার পর 16 নভেম্বর দিল্লি, 18 নভেম্বর রেলওয়েজ, 20 তামিলনাড়ু,  22 নভেম্বর জম্মু ও কাশ্মীর, 24 নভেম্বর সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব দল।

 

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাঝেই দল বদলে ফেলল নিউজিল্যান্ড

গ্রুপ পর্বে, পাঞ্জাবের শেষ ম্যাচ রয়েছে 26 নভেম্বর, বিহারের বিরুদ্ধে। এই গোটা আসরে একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করার সাথে সাথে পাঞ্জাবের অধিনায়ক হিসেবেও নিজের ক্ষমতা দেখাতে হবে ভারতীয় অলরাউন্ডার রমণদীপকে। তাছাড়াও অনেকেই বলছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবকে সাফল্য পাইয়ে দিতে পারলে KKR দলে বড় ভূমিকা পেতে পারেন তিনি। হয়ে যেতে পারেন সহ অধিনায়কও!

google button