“বৈভবের কোনও দিনই অন্তত আমার দলে খেলা হবে না” বলে দিলেন LSG কর্ণধার গোয়েঙ্কা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) পছন্দ করেন না এমন ক্রিকেট প্রিয় মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই প্লেয়ারকে সুযোগ পেলেই কিনে নেবে যে কেউ। এহেন একজন প্রতিভা নিজের দলে নেই ভেবেই খারাপ লাগছে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka)। তা নিয়ে সাম্প্রতিক একটি পডকাস্টে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এদিকে প্রথমবারের মতো বৈভবকে দেখা গিয়েছিল গোয়েঙ্কার দলের জার্সিতে। সেসব কথা স্মরণ করেই বৈভব প্রসঙ্গে সঞ্জীব বাবুর বক্তব্য, “ওকে হয়তো আর কোনদিনও দলে নিতে পারব না!”

বৈভব সূর্যবংশীকে নিয়ে আক্ষেপ সঞ্জীবের

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাকে। সেখানেই তিনি বলেন, “বৈভব সূর্যবংশী এক অনবদ্য প্রতিভা। সব দলই ওকে নিতে চায়। যারা পায়নি তারা আক্ষেপ করছে ও কেন আমাদের দলে নেই!” ওই পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “IPL এ বৈভব সূর্যবংশীকে যদি কেউ 1 কোটি বা 2 কোটি টাকায় না কেনে তাহলে কি সেটা আফসোসের বিষয়?”

উত্তরে LSG দলের মালিক একেবারে খোলাখুলি জানান, “অবশ্যই, সত্যি বলতে এটা আমার জন্য অত্যন্ত আফসোসের বিষয় হবে। রাজস্থান রয়্যালস ছাড়া প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিই ওকে না পাওয়ার জন্য আফসোস করবে। আমি এখন নিজেই আফসোস করি। যদি বৈভব সূর্যবংশীকে দলে নিতে পারতাম তাহলে সত্যিই দারুণ হতো ব্যাপারটা। এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় ও সবচেয়ে কম বয়সী প্রতিভা। সত্যিই ও অসাধারণ ক্রিকেটার। ওর আত্মবিশ্বাস অবিশ্বাস্য।”

 

আরও পড়ুন: “দিন রাত ভারত ভারত করা বন্ধ করুন!” দেশবাসীকে কড়া বার্তা বাংলাদেশের মন্ত্রীর

এরপরই সঞ্জীব বাবু জানান, “ভবিষ্যতেও অনেক বড় ক্রিকেটার হবে ও। আমি চাইলেও আর বৈভবকে দলে নিতে পারবো না মনে হয়, হয়তো কোনদিনও দিনই অন্তত আমার দলে ওর খেলা হবে না! কারণ রাজস্থান রয়্যালস কোনও দিনই ওকে ছাড়বে না। এটা অন্তত আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে থাকবে।” এক কথায় বলাই যায়, বৈভবকে না পেয়ে যথেষ্ট হতাশ ভারতের এই পরিচিত শিল্পপতি।