টিম ইন্ডিয়ায় হচ্ছে বড় পরিবর্তন! টেস্ট দল থেকে বাদ পড়তে পারেন শুভমন, বুমরাহরা

Published:

Some Players May Be Ruled out of Team India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল (India Vs Afghanistan)। আফগান বাহিনীর বিরুদ্ধে এক টেস্টের সিরিজ রয়েছে জুন মাসে। আর তার আগেই উঠে এল বড় আপডেট। শোনা যাচ্ছে, বন্ধু দেশের বিরুদ্ধে লাল বলের সিরিজ হাতছাড়া হতে পারে টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের। সেই তালিকায় নাম রয়েছে অধিনায়ক তথা দাপুটে ব্যাটসম্যান শুভমন গিলেরও।

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন এই প্লেয়াররা!

টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ এবং সিনিয়র খেলোয়াড়দের ওয়ার্ক লোডের উপর বিশেষ নজর দিচ্ছে। জানা গিয়েছে, ভারতীয় দলের বেশ কয়েকজন নামজাদা প্লেয়ারের ওয়ার্কলোড নিয়ে চিন্তিত বোর্ড। মূলত সে কারণেই আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া 1 টেস্টের সিরিজের ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন অধিনায়ক শুভমন গিল, জসপ্রীত বুমরাহ এমনকি রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারও।

উল্লেখিত কয়েকজন প্লেয়ার ছাড়াও ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে আরও বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটারকে আফগানিস্তান সিরিজের সময় বিশ্রামে রাখা হতে পারে। আর এমন খবর প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠছে শুভমন গিল যদি বাদ পড়েন সে ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দেবেন কে? সে প্রশ্নের উত্তর আপাতত অধরা।

অবশ্যই পড়ুন: ভারত বনাম আফগানিস্তান টেস্ট WTC-র অংশ নয়, কারণ জানেন?

সুযোগ পেতে পারেন তরুণরা

প্রথমত, আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট গ্রুপের সদস্য নয়। একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এই দেশ। মূলত সে কারণে আফগানিস্তানের সাথে ভারতের যে টেস্ট হবে টিম ইন্ডিয়া তাতে হারুক বা জিতুক তার কোনও প্রভাব পড়বে না বিশ্ব পেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। মূলত সে কারণেই সিনিয়র প্লেয়ারদের বসিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে বোর্ড। সেই তালিকায় নাম থাকতে পারে দেবদূত পাডিক্কাল, আকিব নবী, হর্ষ দুবে এমনকি গুরনুর ব্রারের মতো প্লেয়ারদের।