সূর্যকুমারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন? এগিয়ে ৪ বড় নাম

Published:

Team India Next Captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অধিনায়ক হিসেবে ভারতকে সাফল্য পাইয়ে দিলেও একজন ব্যাটসম্যান হিসেবে ব্যর্থ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দলের জন্য সে অর্থে অবদান রাখতে পারেননি স্কাই। শেষে অবশ্য তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছিল ঠিকই তবে খেলোয়াড়ের ব্যাটিং বেশ হতাশ করেছিল ভক্তদের। তাছাড়াও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুতেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারছেন না এই খেলোয়াড়। মূলত সে কারণেই টিম ইন্ডিয়ার অধিনায়ক পদ হারাতে হতে পারে এই প্লেয়ারকে, মনে করছেন অনেকেই। সেটা হলে ভারতের পরবর্তী অধিনায়ক (Team India Next Captain) কে হবেন?

সূর্যের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক কে হবেন?

কয়েকটি রিপোর্ট দাবি করা হচ্ছে, সূর্যকুমার যাদবের বিকল্প হিসেবে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন 4 ভারতীয় ক্রিকেটার। তবে সেই তালিকায় একেবারে প্রথমেই নাম আসে সাইলেন্ট হিরো তথা পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারের। সাম্প্রতিক বছরগুলিতে এই প্লেয়ার ব্যাট হাতে ক্ষমতা দেখানোর পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিজের দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন।

আইয়ার ছাড়াও সূর্যকুমারের পর ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছেন শুভমন গিল, ইশান কিষাণ এমনকি রজত পাতিদারও। অর্থাৎ আইয়ার কোনও কারণে ভারতীয় দলের অধিনায়ক হতে না পারলে বাকি তিনজনের মধ্যে থেকে যে কোনও একজনকে অধিনায়ক করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: প্রকাশিত হল ট্রাইব্যুনাল নিষ্পত্তির প্রথম তালিকা, কতজন বিচারাধীন দিতে পারবেন ভোট?

কয়েকটি সূত্র এও দাবি করছে, রজত পাতিদার যদি বিগত দিনগুলিতে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেন এবং গত বছরের মতো এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করতে পারেন সে ক্ষেত্রে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন এই ভারতীয় ক্রিকেটার। যদিও সবটাই ঠিক করবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটি