IPL শেষ হলেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই ৩ সুপারস্টার প্লেয়ার!

Published:

These 3 players may Ruled out of Team India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) একাধিক ব্যাটসম্যান। তবে এমনও কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন যাঁরা এ বছর ব্যাট হাতে কিছুতেই নিজেদের ব্যর্থতা কাটিয়ে বেরোতে পারছেন না। কয়েকটি রিপোর্ট দাবি করছে, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হয়ে গেলেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন তিনজন সুপারস্টার প্লেয়ার। এর সবচেয়ে বড় কারণ তাঁদের খারাপ পারফরমেন্স।

IPL শেষ হলেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই 3 প্লেয়ার!

এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে পারছেন না ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটেও সেভাবে রান করতে পারেননি তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এসেও খেলোয়াড়ের এমন ব্যর্থতা তাঁর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। বলাই বাহুল্য, আজ পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 7 ম্যাচে অংশ নিয়ে 157 রান করেছেন সূর্য। কয়েকটি রিপোর্ট বলছে, এবারের IPL এ ছন্দে ফিরতে না পারলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন তিনি।

এখানেই শেষ নয়, ভারতীয় টি-টোয়েন্টি দলের ব্যর্থ অথচ তারকা প্লেয়ারদের তালিকায় রয়েছেন রিঙ্কু সিং এবং ঋষভ পন্থও। এই দুই প্লেয়ারই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের নামের প্রতি কিছুতেই সুবিচার করতে পারছেন না। গত ম্যাচ রিঙ্কু ব্যাট হাতে কলকাতাকে জেতালেও আজ পর্যন্ত 7 ম্যাচ খেলে 33 গড় নিয়ে 132 রান করেছেন তিনি। অন্যদিকে ঋষভ পন্থ তাঁর দল LSG কে সাফল্য পাইয়ে দিতে বার বার ব্যর্থ হচ্ছেন। তাছাড়াও ব্যাট হাতে আজ পর্যন্ত 7 ম্যাচে অংশ নিয়ে 147 রান করেছেন তিনি। আগামী দিনগুলিতে এভাবে ব্যর্থ হতে থাকলে টিম ইন্ডিয়া থেকে নাম কাটা যেতে পারে দুজনেরই।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে দেদার বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথীর সাইকেল, ভাইরাল ভিডিও

এই তিন প্লেয়ারের পরিবর্ত কারা?

টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দে থাকতে না পারলে দল থেকে বাদ পড়তে হয়। সেটা এখন বুঝে গিয়েছেন ক্রিকেট ভক্তরাও। তাই টিম ইন্ডিয়ার সিনিয়র অথচ ব্যর্থ প্লেয়ারদের জায়গায় জাতীয় দলে নেওয়া হতে পারে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থাকা বৈভব সূর্যবংশী, রজত পাতিদার এবং অংশুল কম্বোজকে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভব সূর্যবংশী 7 ম্যাচে 254 রান করেছেন। অন্যদিকে রজত করেছেন 6 ম্যাচে 230 রান। অংশুল কম্বোজ 6টি ম্যাচে অংশ নিয়ে 13টি উইকেট ভেঙেছেন। কাজেই ব্যর্থ প্লেয়ারদের জায়গায় এই 3 জনকে দলে নিতেই পারে বোর্ড।