বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে বিধ্বংসী বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), সে কথা বলার প্রয়োজন পড়ে না। গতকাল অর্থাৎ শনিবারও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন এই ব্যাটসম্যান। একার হাতে 103 রান করেন বৈভব। ভারতীয় ক্রিকেটারের এই দুর্দান্ত ইনিংসের জোরেই 228 রান তুলতে পেরেছিল রাজস্থান। কিন্তু তা সত্বেও নিজেদের জয় নিশ্চিত করতে পারেনি RR। এদিকে, ম্যাচের পর বৈভব প্রসঙ্গে বড় মন্তব্য করেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ইশান কিষাণ।
বৈভব সূর্যবংশীর সমস্ত গোপন তথ্য জানেন ইশান কিষাণ?
শনিবার, মাত্র 36 বলে সেঞ্চুরি করেছিলেন বৈভব। 15 বলে করেছিলেন হাফ সেঞ্চুরি। বিহারের এই কিশোরের ব্যাটিং বার বার নজর কাড়ে সকলের। শনিবার, রাজস্থান ম্যাচ জিততে না পারলেও বৈভব যে ব্যাটিং দেখিয়েছেন তা নিয়ে কার্যত প্রশংসার ঝড় বয়ে গিয়েছে নেট মহলে। প্রতিপক্ষের প্লেয়াররাও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ। এদিন ম্যাচের পর JioHotstar এর গুগল সার্চ এআই মোড ম্যাচ সেন্টার লাইভে কথা বলার সময় ইশান বলেছিলেন, “ক্রিকেট হল প্রত্যাবর্তনের খেলা। তাঁকে (বৈভব সূর্যবংশী) আউট করে ম্যাচে ফিরেছি। আমি তাঁকে বলেছি, যখন আমি তোমার বিপক্ষে খেলব, তখন আমার দলের উপর একটু দয়া দেখাবে। আমি তোমার সব গোপন কথা এবং ভেতরের খবর জানি।”
SRH বোলারদের বিরুদ্ধে বৈভবের ভয়ডরহীন ব্যাটিং ভাবিয়েছে ইশানকে। বিহারের কিশোর প্রতিভার ব্যাটিং দেখে মুগ্ধ তিনি। এ প্রসঙ্গে ইশান বলেছিলেন, “বৈভব যদি আর কয়েক ওভার টিকে যেত তাহলে স্কোরবোর্ড কোথায় গিয়ে দাঁড়াতো! 228 নয়, সহজেই ওদের রান 258 হতে পারত।” এক কথায়, বৈভবের ব্যাটিংয়ের ব্যাপক প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান।
অবশ্যই পড়ুন: IPL শেষ হলেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই ৩ সুপারস্টার প্লেয়ার!
উল্লেখ্য, শনিবার SRH বাহিনীর বিপক্ষে দাপুটে ব্যাটিং দেখিয়ে অল্প সময়ের মধ্যে সেঞ্চুরি করার পাশাপাশি এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছক্কা মারার নিরিখে বড় রেকর্ড করেন বৈভব। বলাই বাহুল্য, এদিন নিজের 15 নম্বর ইনিংসে 50টি ছক্কা পূরণ করেন বৈভব। আর সেই সূত্রেই তিনি ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ান স্টার ক্রিস গেইলের রেকর্ড।










