জিম্বাবুয়েকে দুরমুশ করে প্লেয়ার অফ দ্য সিরিজ, বৈভব সূর্যবংশী বললেন..

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়েকে দুরমুশ করে 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (India Vs Zimbabwe) জিতেছে ভারত। আর এই সিরিজের হাত ধরেই আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দলের তকমা ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। আর এই দলটার হয়েই বিদেশের মাটিতে ব্যাট হাতে একেবারে ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। গতকাল, শেষ টি-টোয়েন্টিতে বৈভবের ব্যাট থেকে 81 রানের ঝড়ো ইনিংস উপহার পেয়েছিল দল। যেখানে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন এই কিশোর। আর সেই সূত্রেই, সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

গোটা সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে কী বলেলন বৈভব?

অধিনায়ক শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মারা যা পারেননি, জিম্বাবুয়ে সিরিজের সেটাই করে দেখিয়েছেন বৈভব। এই আসরে বড়দের দলে প্রথম এবং তৃতীয় ম্যাচে সবচেয়ে বেশি রান করেছিলেন বৈভবই। সেই সূত্র ধরেই জিম্বাবুয়েকে সহজে হারাতে পেয়েছে টিম ইন্ডিয়া। তবে ব্যাট হাতে পরিশ্রমের ফলও পেয়েছেন বিহারের কিশোর। তাঁকে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়েছে। আর তা পাওয়ার পরই মুখ খুললেন 15 বছরের ক্রিকেটার।

ক্যামেরার মুখোমুখি হয়ে বৈভব বললেন, “খুব ভাল লাগছে। হারারে পৌঁছানোর পর দু-তিন দিন অনুশীলন করার সময় পেয়েছি। আমি এই মাঠের সাথে পরিচিত। অনূর্ধ্ব 19 বিশ্বকাপও এখানে খেলেছিলাম। এই মাঠে খেলতে আমার খুব ভাল লাগে। অধিনায়ক থেকে কোচ সবাই আমাকে সমর্থন করেছেন। এজন্যই আমার খুব ভাল লাগছে। আমি টি-টোয়েন্টি ক্রিকেটে যেরকমভাবে খেলি সেভাবেই খেলেছি।” 

অবশ্যই পড়ুন: আমফান থেকে স্বাস্থ্যসাথী, যুবশ্রী! CAG রিপোর্টে ফাঁস তৃণমূলের একের পর এক দুর্নীতি

এদিন বৈভব আরও বলেন, “আমি দলকে আমার সাধ্যমতো দিয়েছি। আমি একটা ভাল শুরু এনে দিতে চেয়েছিলাম দলকে। অনুশীলনে আমি যা করি ম্যাচেও সেটাই করেছি। এটা খানিকটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। এটা আমার প্রথম প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার”।