বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাঠের মাঝেই হঠাৎ প্যান্ট খুলে ফেললেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)! এমন দৃশ্যই ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়া। যা নিয়ে পড়েছে ব্যাপক শোরগোল। ঘটনাটি খুব সম্ভবত ভারত বনাম আফগানিস্তান সিরিজের তৃতীয় দিনের। এবছর প্রথমবারের মতো ভারতের ঘরের মাঠে আয়োজক দেশ হিসেবে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল আফগানিস্তান। সেই আসরের তিন ম্যাচের তিনটিতেই ভারতের কাছে হেরেছে তারা। টিম ইন্ডিয়া অবশ্য দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল। ফলে নিয়ম রক্ষার ম্যাচ হয়ে পড়েছিল তিন নম্বর ম্যাচটি। আর সেই ম্যাচের পরই বৈভবের কান্ড দেখলেন দর্শকরা!
মাঠেই নিজের প্যান্ট খুলে ফেললেন বৈভব!
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি কার্যত দাবানলের গতিতে ভাইরাল হচ্ছে সেখানে দেখা গিয়েছে, আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি শেষ হওয়ার পর ফটোসেশন চলছিল ভারতীয় দলের। সেই ফটোসেশন শেষ করেই একে একে ফিরছিলেন টিম ইন্ডিয়ার প্লেয়ারেরা। ঠিক সেই সময় হঠাৎ দেখা গেল নিজের ট্রাউজার বা প্যান্ট খুলে ফেললেন বৈভব। গ্যালারি ভর্তি দর্শকের সামনেই উপরের ফুল প্যান্ট খুলে গোটা মাঠে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখা গেল ভারতের খুদে তারকাকে। যা দেখে এক প্রকার হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।
অভিষেক শর্মাদের সাথে হাঁটতে হাঁটতেই হঠাৎ নিজের প্যান্ট খুলে কাঁধে জড়িয়ে নিলেন বৈভব। সেই দৃশ্য দেখে নিজেদের হাসি থামাতে পারছেন না নেট নাগরিকরা! ভিডিওটির কমেন্ট বক্সে কেউ কেউ লিখছেন, “বয়স অল্প তাই বোঝে না। ম্যানেজমেন্টের উচিত তাঁকে এইসব বিষয় শিক্ষা দেওয়া।” কারও আবার দাবি, “বিহারের ছেলে তো, এইসব স্বভাব থাকবেই!” সবমিলিয়ে, বৈভব সূর্যবংশীর ভাইরাল ভিডিও এখন ব্যাপক চর্চায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।
पैंट निकाल कर बिहारी गमछा बना लिया 🤣😂
Vaibhav Sooryavanshi took off his trousers and wrapped them around his neck like a towel. 🤣
– Bro never hesitates in front of people 😄 pic.twitter.com/Okao2ey6wQ
— Mukku (@Cric_Mukku) September 19, 2026
আরও পড়ুন: T20-তে ভারতের রাজত্বের অবসান ঘটাল ইংল্যান্ড, ৫৮ বলে লক্ষ্য তাড়া করেই বিশ্বে ১ নম্বর তারাই
উল্লেখ্য, এর আগে জিম্বাবুয়ে সিরিজে ব্যাট চালিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন বৈভব। সেই প্লেয়ারকে আফগানিস্তানের বিরুদ্ধে গোটা সিরিজের একটি ম্যাচেও জায়গা দেয়নি ম্যানেজমেন্ট। বরং খেলানো হয়েছিল অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে। আর এই ঘটনায় যথেষ্ট হতাশ বৈভবের ভক্তকুল। তবে ছেলে আফগানিস্তান সিরিজে সুযোগ না পাওয়ায় অবশ্য মন খারাপ নেই বাবা সঞ্জীব সূর্যবংশীর। তাঁর দাবি, বৈভব সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করবে।










