ফের নিজের বড় ‘শত্রুর’ মুখোমুখি হতে চলেছেন বৈভব সূর্যবংশী, কোথায়?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে পাকিস্তান (Pakistan)। সেই দলের অধিনায়ক করা হয়েছে সাহিবজাদা ফারহানকে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে ভারতীয় দলও। সেই দলের হয়ে মাঠ কাঁপাতে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এ বছর এশিয়ান গেমসে পাকিস্তান যে দল ঘোষণা করেছে তাতে রয়েছেন একজন মারাত্মক বোলার। যাঁকে মূলত বৈভব সূর্যবংশীর শত্রু হিসেবে চেনেন ক্রিকেটপ্রেমীরা! এই বোলারের বোলিং যথেষ্ট সমস্যায় ফেলে ভারতীয় ক্রিকেটারকে।

শত্রুর মুখোমুখি হবেন বৈভব!

পাকিস্তান দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চারজন নতুন খেলোয়াড়। সেই তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশীর শত্রু হিসেবে পরিচিত আলী রাজা। গত দুই মরসুম ধরে পাকিস্তান সুপার লিগে নিজের ক্ষমতা দেখিয়েছেন এই বোলার। তবে বৈভবের সাথে লড়াই করেছিলেন গত বছর অনূর্ধ্ব 19 এশিয়া কাপে। সেবার ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত শ্বাসরোধ করে দিয়েছিলেন এই বোলার। সবচেয়ে বড় কথা, এই পাক বোলার বিভিন্ন ম্যাচ মিলিয়ে মোট তিন বার বৈভব সূর্যবংশীর উইকেট তুলেছিলেন।

কেউ কেউ বলেন, বৈভব সূর্যবংশীকে আউট করতে এই বোলারকেই মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করে পাকিস্তান। বলাই বাহুল্য, অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে আলী রাজা একাই 42 রান খরচ করে 4 উইকেট নিয়েছিলেন। সেই সূত্রেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এই ম্যাচেও আলী রাজার শিকার হয়েছিলেন বৈভব। মূলত সে কারণেই এশিয়ান গেমসে এই পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে বৈভব বেশ চিন্তায় থাকবেন, সেটা বলাই যায়।

অবশ্যই পড়ুন: কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে উদ্ধার কোটি টাকা! মিলল শোয়ার ঘর, কন্ডোম

প্রসঙ্গত, এবছর জাপানে এশিয়ান গেমস শুরু হবে আগামী 19 সেপ্টেম্বর থেকে। যা চলবে পরবর্তী 3 অক্টোবর পর্যন্ত। আর এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, জাপান সহ মোট 10টি পুরুষ ক্রিকেট দল অংশ নেবে। এছাড়াও অংশ নেওয়ার কথা রয়েছে আটটি দেশের মহিলা দলেরও। সেই তালিকায় রয়েছে ভারতীয় মহিলা দলও।