বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিলীপ ট্রফির ফাইনাল চলছে। মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। সেই আসরে প্রথমে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের হয়ে ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। যদিও অল্পের জন্য হাত ফসকেছে হাফ সেঞ্চুরি। 44 রান করেই থামতে হয়েছে বিহারের ভূমিপুত্রকে। আর এই ম্যাচেই দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মার সাথে একপ্রকার ঝামেলায় জড়িয়ে যান বৈভব সূর্যবংশী (Vaibhav Vs Tilak)। দুই ক্রিকেটারের কথোপকথন ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে।
ঝামেলায় জড়ালেন বৈভব এবং তিলক!
পূর্বাঞ্চলের ইনিংস চলছে। ব্যাট হাতে আগ্রাসী ভূমিকায় বৈভব সূর্যবংশী। সেই সময় তিলক বর্মাকে বলতে শোনা গেল, “ও কীসের ভাইস ক্যাপ্টেন?” ভারতীয় তারকার এমন মন্তব্যকে স্লেজিং হিসেবেই দেখছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বৈভব সূর্যবংশীকেও তিলকের দিকে এগিয়ে যেতে দেখা যায়। বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় ধরা পড়ে দুজনের মধ্যে! যদিও কিছুক্ষণের মধ্যেই দুজনেই হেসে উঠেছিলেন। যা ধরা পড়েছে ক্যামেরায়।
তিলকের সাথে বচসার কিছুক্ষণের মধ্যেই উইকেট দিয়ে মাঠ ছাড়েন বৈভব। আর তাতেই প্রশ্ন উঠছে, 15 বছরের কিশোরকে তিলক কী এমন বললেন যার কারণে মনোবল ভেঙে গেল খেলোয়াড়? উইকেট দিয়ে মাঠ ছাড়তে হল? নেট দুনিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয়েছে গুঞ্জন। নেট নাগরিকদের অনেকেই এই বিষয়টি একেবারেই ভাল ভাবে নেননি। তাঁদের দাবি,”ছোট্ট বৈভবের সাথে এভাবে কথা না বললেও পারতো তিলক।”
Tilak Verma vs Vaibhav Suryavanshi. pic.twitter.com/YIDfgF0qps
— Ishan’s Fan (@Ishanworld32) September 6, 2026
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীকে শিক্ষা দিলেন বাংলার অভিমন্যু, দেখালেন ব্যাটিং কাকে বলে
উল্লেখ্য, দিলীপ ট্রফিতে অভিষেক করে সেভাবে নিজেকে ব্যাট হাতে মেলে ধরতে পারেননি বৈভব সূর্যবংশী। অভিষেক ম্যাচে করেছিলেন মাত্র 8 রান। আসলে বৈভবের মতো প্লেয়ারের থেকে যে ধরনের ইনিংস ভক্তরা আশা করেন, তেমন কিছুই করতে পারেননি বিহারের এই কিশোর। যদিও দিলীপ ট্রফিতে বল হাতে নিজের বোলার প্রতিভার প্রকাশ ঘটিয়েছিলেন বৈভব।










