গুজরাতকে গুটিয়ে দিয়ে বড় ইচ্ছে প্রকাশ করলেন বিরাট কোহলি

Published:

Virat Kohli Wants To Play In Chinnaswamy Stadium again

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গুজরাতের বিপক্ষে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় মহাতারকার ব্যাট থেকে এদিন কার্যত আগুনের ফুলঝুরি ছুটেছিল। এদিন একার হাতে 81 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই ম্যাচের পর বড় ইচ্ছে প্রকাশ করেছেন RCB-র প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, গতকাল গুজরাতের বিরুদ্ধে শেষবারের মতো ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেলেছিল বেঙ্গালুরু।

বড় ইচ্ছে প্রকাশ করলেন বিরাট কোহলি

শুক্রবার, প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলিদের 206 রানের বড় লক্ষ্য দিয়েছিল গুজরাত। পরবর্তীতে সেই লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন বিরাট কোহলি। এদিন প্রথম দিকে জ্যাকব বেথেল 14 রানে আউট হলেও ব্যাট হাতে লড়াই চালিয়ে গিয়েছিলেন কোহলি। মাঝে অবশ্য 55 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিয়ে যান দেবদূত পাড্ডিকাল। আর সেই সূত্র ধরেই গুজরাতকে 5 উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বলাই বাহুল্য, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তাদের সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটি চিন্নাস্বামীতে এবং দুটি রায়পুরে খেলার কথা ছিল। সেই মতোই চিন্নাস্বামীতে নিজেদের কোটা পূরণ করে ফেলেছে বিরাট কোহলির দল। সেক্ষেত্রে বেঙ্গালুরু যদি ফের ফাইনালে উঠতে পারে তবে আবার ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেলার সুযোগ থাকবে তাদের। গতকাল ম্যাচ শেষের পর তা নিয়েই মুখ খোলেন বিরাট কোহলি।।

অবশ্যই পড়ুন: বাংলার কোনও বুথেই পুনর্নির্বাচন নয়! বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

এদিন কোহলিকে বলতে শোনা যায়, “আমার এখানে পাঁচটি ম্যাচ খেলতে পেরে এবং ভক্তরা আবারও প্রিয় দলকে খেলতে দেখতে পাড়ায় অত্যন্ত খুশি। ক্রিকেট খেলার জন্য এটা একটা অত্যন্ত বিশেষ জায়গা। আমি আশা করি, এই সিজনে আমরা আবার এই মাঠে ফিরে আসবো।” ভারতীয় ক্রিকেটারের বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, দলকে ফাইনালে তুলে ফের ঘরের মাঠ চিন্নাস্বামীতে খেলতে চাইছেন কোহলি।

বলে রাখি, বেঙ্গালুরুর সবচেয়ে বয়স্ক এবং সফল ক্রিকেটার বিরাট কোহলি আজ পর্যন্ত চিন্নাস্বামী স্টেডিয়ামে 99টি IPL ম্যাচ খেলেছেন। গুজরাতের বিপক্ষে গতকালের ম্যাচটাই বিরাটের 99 তম ম্যাচ। সেক্ষেত্রে এবছর ফের ফাইনালে উঠতে পারলে চিন্নাস্বামীতে নিজের 100 ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেলবেন বিরাট। বর্তমানে সেদিকেই তাকিয়ে রয়েছেন কোহলির ভক্তকুল।