🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

Bajaj Platina 100 নাকি Hero Splendor Plus, দাম-মাইলেজের দিক থেকে কোনটি সেরা?

Published:

Bajaj Platina 100 Vs Hero Splendor Plus

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন অফিস যাওয়া কিংবা অন্য কোনও কাজের জন্য বাইকের প্রয়োজন হলে গ্রাহকদের কাছে সবসময় মাইলেজটাই বেশি প্রাধান্য পায় (Bajaj Platina 100 Vs Hero Splendor Plus)। অর্থাৎ অল্প খরচে সবচেয়ে বেশি মাইলেজওয়ালা বাইকটিকেই বেছে নেন একটা বড় অংশের ক্রেতা। আজকের বাজারে দাঁড়িয়ে বাজেটে মাইলেজওয়ালা বাইকের প্রসঙ্গ উঠলে প্রথমেই নাম আসে বাজাজ প্লাটিনা এবং হিরো স্প্লেন্ডার প্লাসের। তবে অনেকেই এই দুই বাইক নিয়ে ধন্দে থাকেন, কোনটা আদতে ভাল বুঝে ওঠাই দায় হয়ে দাঁড়ায়! অনেক ক্রেতারই জিজ্ঞাস্য মাইলেজের দিক থেকে এই দুই বাইকের মধ্যে কোনটি সবচেয়ে সেরা? আজকের প্রতিবেদন শেষ পর্যন্ত পড়লে উত্তর পেয়ে যাবেন আপনি।

দামের দিক থেকে কোন বাইকটি বেশি সাশ্রয়ী?

যদি বাজেটের দিক থেকে দেখা হয় সে ক্ষেত্রে, ভারতের জনপ্রিয় মোটরবাইক বাজাজ প্লাটিনা 100 এর দাম স্প্লেন্ডার প্লাসের তুলনায় খানিকটা কম। দেশের বাজারে বাজাজ প্লাটিনা 100 এর এক্স শোরুম প্রাইস 68,000 টাকা। যেখানে হিরো স্প্লেন্ডার প্লাস পাওয়া যাচ্ছে 76,000 টাকায়। এক কথায়, 8 হাজার টাকা বেশি খরচ হবে হিরো স্প্লেন্ডার প্লাস কিনতে। সেক্ষেত্রে আপনার বাজেট যদি কম থাকে তবে বাজাজ প্লাটিনা 100 আপনার জন্য ভাল বিকল্প।

মাইলেজের দিক থেকে কোন বাইকটি সেরা?

বাজাজ এবং হিরো দুই সংস্থাই বাজেট প্রাইসে জনপ্রিয় দুই বাইক লঞ্চ করেছে। মূলত মাইলেজের কথা ভেবেই এই গাড়ি দুটোকে বাজারে এনেছিল সংস্থাগুলি। যদি তুলনা করা হয় সেক্ষেত্রে হিরো স্প্লেন্ডার প্লাস লং ড্রাইভে প্রতি লিটারে প্রায় 70 কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে। অন্যদিকে বাজাজ প্লাটিনা 100 লং-এ 70 থেকে 75 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। যদি দূরের গন্তব্য হয় সেক্ষেত্রে স্প্লেন্ডার প্লাস ফুল ট্যাঙ্ক থাকলে আপনি 680 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন। অন্যদিকে বাজাজ প্লাটিনা 100 ফুল ট্যাঙ্ক করা থাকলে 800 কিলোমিটার পথ চলা যায়।

অবশ্যই পড়ুন: অনেক হল উত্তরবঙ্গ, কলকাতার খুব কাছেই রয়েছে এক টুকরো স্বর্গ, ঘুরে আসুন মহেন্দ্রগিরি

এক্ষেত্রে বোঝাই যাচ্ছে, দাম এবং মাইলেজ সবদিক থেকেই হিরোর স্প্লেন্ডর প্লাসকে টেক্কা দিচ্ছে বাজাজের প্লাটিনা 100 বাইকটি। সহজ কথায় বলতে গেলে, আপনি যদি অল্প খরচে বেশি মাইলেজ চান সেক্ষেত্রে বাজাজ প্লাটিনা আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। যদিও ডিজাইনের দিক থেকে স্প্লেন্ডর প্লাটিনার্ থেকে অনেকটাই এগিয়ে। একই সাথে হিরো স্প্লেন্ডার প্লাস এ রয়েছে i3s প্রযুক্তি, যা ট্রাফিক সিগনালে স্বয়ংক্রিয়ভাবে বাইকটিকে চালু এবং বন্ধ করে পেট্রোলের খরচ কমায়। একই সাথে এই বাইকে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফের মতো সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে।

অন্যদিকে যদি বাজাজ প্লাটিনা 100 এর কথা বলা যায় সেক্ষেত্রে এই বাইকটি আরামদায়ক রাইটিং এর জন্য পরিচিত। এর নরম সাস্পেনশন পাথুরে, এবড়োখেবড়ো এবং অসমতল রাস্তাতেও ঝাঁকুনি ছাড়াই ভাল রাইডিং অভিজ্ঞতা দেয়। সেক্ষেত্রে i3s প্রযুক্তি এবং ডিজাইন যদি আপনার জন্য বড় ফ্যাক্টর না হয় সেক্ষেত্রে মাইলেজ এবং দামের কথা চিন্তা করে বাজাজ প্লাটিনা কিনে নিতে পারেন।