১ টাকায় নতুন সিমের সাথে মিলবে ২৪GB ইন্টারনেট, সেরা অফার এই কোম্পানির

Published:

Recharge

আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমানে মোবাইল ফোন (Mobile Phone) কমবেশি প্রত্যেকের জীবনেই বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে নিয়েছে। ফলে রিচার্জের খরচ বাড়ায় অনেক মধ্যবিত্ত পরিবারই সমস্যায় পড়েছেন। বিশেষ করে যাঁরা একসঙ্গে দু’টি সিম ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে দুটি নম্বর একসঙ্গে চালু রাখা কার্যত অসম্ভব হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নতুন গ্রাহকদের জন্য BSNL এনেছে একটি বিশেষ ফার্স্ট রিচার্জ (Recharge) কুপন বা FRC। মাত্র ১ টাকায় এই কুপনের মাধ্যমে নতুন BSNL সিমে ২৪ দিনের পরিষেবা পাওয়া যাবে।

প্রতিদিন ১GB ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং

এই অফারটি মূলত তাঁদের জন্য, যাঁরা নতুন করে BSNL-এর সিম নিতে চলেছেন। FRC-এর মাধ্যমে সিমটি চালু করার পর ২৪ দিনের একটি সার্ভিস ভ্যালিডিটি পাওয়া যাবে। এই সময় প্রতিদিন ১GB করে ডেটা ব্যবহারের সুযোগ থাকছে। অর্থাৎ ২৪ দিনের মেয়াদে মোট ২৪ GB ডেটা পাওয়া যাবে। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। অর্থাৎ যোগাযোগ এবং ইন্টারনেট, ১ টাকায় এই দুটি সুবিধাই পাবেন গ্রাহকরা।

ডেটা ও কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধাও এই FRC-এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ২৪ দিনের মেয়াদ ধরে হিসেব করলে মোট ২৪০০টি SMS ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। তবে এই অফারটি নিয়ে একটি বিষয় মাথায় রাখা দরকার। ১ টাকার FRC শুধুমাত্র নতুন BSNL গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং একজন গ্রাহক এটি একবারই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একই সুবিধা আবার পেতে হলে নতুন করে BSNL সিম নিতে হবে।

আরও পড়ুন: তুলকালাম বর্ধমান-আরামবাগ রোড, অন্নপূর্ণা যোজনা না মেলায় যা করলেন মহিলারা

পুরনো BSNL নম্বরে প্রযোজ্য নয়

যাঁদের ইতিমধ্যেই BSNL-এর সিম রয়েছে, তাঁরা এই ১ টাকার FRC দিয়ে পুরনো নম্বরটি চালু রাখতে পারবেন না। তাঁদের ক্ষেত্রে নম্বরের পরিষেবা বজায় রাখতে BSNL-এর সাধারণ প্রিপেড রিচার্জগুলির মধ্যে থেকে উপযুক্ত কোনও প্ল্যান বেছে নিতে হবে। শুধুমাত্র নতুন গ্রাহকরা সিম নেওয়ার সময় এই বিশেষ FRC-এর সুবিধা পেতে পারেন। এটাই প্রথম নয়, এর আগেও BSNL-এর পক্ষ থেকে এই ধরনের ১ টাকার অফার বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে এবং পরে তা বন্ধও করা হয়েছে। তাই নতুন সিম নেওয়ার ক্ষেত্রে আগে জেনে নেওয়া প্রয়োজন অফারটি কার্যকর রয়েছে কিনা।

আরও BSNL Recharge SIM Card