Curvv থেকে Nexon, জুনে টাটার গাড়িগুলিতে মিলছে ৫৫,০০০ টাকা অবধি ছাড়

Published:

Tata Cars Discount

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে জুন মাস হতে পারে আপনার জন্য দারুণ সুযোগ। কারণ, দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটরস (Tata Motors) নিজেদের একাধিক জনপ্রিয় মডেলে আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা করেছে (Tata Cars Discount)। সংস্থার তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জুন মাস জুড়ে টাটার বিভিন্ন প্যাসেঞ্জার গাড়িতে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট অফার মিলিয়ে মোট 55,000 টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে।

কোন গাড়িতে কত ছাড়?

উল্লেখ্য, সবথেকে বেশি আকর্ষণ এবার Tata Nexon এবং Tata Curvv-কে ঘিরেই। এসইউভি সেগমেন্টে এই দুটি গাড়ির জনপ্রিয়তা এমনিতেই বেশি। আর এবার সেই গাড়িগুলোতেই দেওয়া হচ্ছে বড় ছাড়। জানা গিয়েছে, Tata Nexon এর ক্ষেত্রে গ্রাহকরা 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, সাথে অতিরিক্ত 25,000 টাকা পর্যন্ত বিশেষ সুবিধা পাবে। এমনকি 15,000 টাকা এক্সচেঞ্জ বোনাস, 20,000 টাকা পর্যন্ত স্ক্র্যাপেজ বেনিফিট এবং কর্পোরেট কর্মীদের জন্য অতিরিক্ত 5,000 টাকা ছাড় মিলবে। সব মিলিয়ে মোট 55,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Tata Curvv-এও বিরাট অফার

এদিকে সম্প্রতি বাজারে আসা Tata Curvv গাড়ির ক্ষেত্রেও গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার। এই গাড়িতে 30,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত স্ক্র্যাপেজ ইনসেনটিভ সাশ্রয় হতে পারে।

আরও পড়ুন: আবাস থেকে গ্রামীণ রাস্তা, পেনশন! বাংলার জন্য ১৭০০ কোটি বরাদ্দ কেন্দ্রের

অটো বিশেষজ্ঞরা বলছেন, বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি বিক্রি বাড়াতে এই ধরনের অফার নিয়ে আসছে টাটা মোটরস। বিশেষ করে এসইউভি সেগমেন্টে বর্তমানে Hyundai, Mahindra, Maruti Suzuki এর মতো কোম্পানিগুলির সঙ্গে তীব্র প্রতিযোগিতা চলছে। সেই কারণে টাটা মোটরস গ্রাহকদের আকর্ষণ করতে বড় ছাড়ের পথে হাঁটছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধুমাত্র ডিসকাউন্ট দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং গাড়ি কেনার আগে অবশ্যই অফার কোন ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য তা দেখে নিন। পাশাপাশি স্টকের উপর নির্ভর করছে কিনা, একাধিক অফার একসঙ্গে পাওয়া যাবে কিনা সেগুলিও যাচাই করে নিন।