লাগবে না MDR! বড় UPI পেমেন্ট হবে একাধিক QR কোডে, এল নতুন প্ল্যাটফর্ম

Published:

UPI MDR Charges

অনন্যা সরকার, কলকাতা: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ও ভারত সরকার যৌথভাবে একটি নতুন ইউপিআই এমডিআর (UPI MDR Charges) নীতি ঘোষণা করেছে, যা ১৫ই অক্টোবর থেকে কার্যকর হবে। এই নীতি অনুযায়ী, সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে থাকলেও, নির্দিষ্ট কিছু বড় মার্চেন্টদের এই চার্জ দিতে হবে। তাই এই বর্তমানে এমডিআর-এর কারণে ইউপিআই প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসছে। এই আবহে, এক সোশ্যাল মিডিয়ায় ইউজার দাবি করেছেন যে, তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যা যেকোনও বিলকে ১,৯৯৯ টাকা মূল্যের ছোট ছোট কিউআর কোডে ভেঙে ফেলতে পারে। ওই ব্যবহারকারীর মতে, এর মাধ্যমে ২,০০০ টাকার বেশি লেনদেনের ওপর আরোপিত এমডিআর এড়ানো সম্ভব। এই প্ল্যাটফর্মটির নাম ওয়ান৯৯৯ (One999)। তবে, প্রশ্ন হল প্ল্যাটফর্মটি কি সত্যিই কার্যকরী? আসুন তাহলে এসম্পর্কে কী কী তথ্য সামনে এসেছে, বিশদে জেনে নেওয়া যাক। 

কী এই ওয়ান৯৯৯?

আসলে, এক এক্স ইউজার (aspizu_ ) তাঁর সাম্প্রতিক পোস্টে একটি লিঙ্ক শেয়ার করে জানিয়েছেন যে, তাদের প্ল্যাটফর্ম যেকোনো পরিমাণ অর্থকে ১৯৯৯ টাকা মূল্যের আলাদা আলাদা কিউআর কোডে (QR Code) ভাগ করে দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনাকে কোনও মার্চেন্টকে ১০,০০০ টাকা ইউপিআই পেমেন্ট করতে হয়, তবে এটি ৬টি কিউআর কোড তৈরি করবে। এই কিউআর কোডগুলোর মধ্যে পাঁচটি হবে ১৯৯৯ টাকার জন্য এবং একটি হবে ৫ টাকার পেমেন্টের জন্য। আর এই পদ্ধতির উদ্দেশ্য হল পেমেন্টকে এমডিআর-মুক্ত রাখা।

পোস্টে শেয়ার করা লিঙ্কটিতে ক্লিক করলে সরাসরি ওয়ান৯৯৯ প্ল্যাটফর্মটি খুলবে। এখানে, গ্রাহককে তার নাম, ইউপিআই আইডি, টাকার পরিমাণ এবং পেমেন্ট নোট লিখতে হবে। এরপরে, ‘জেনারেট কিউআর কোডস’-এ ক্লিক করে ১৯৯৯ টাকার কিউআর কোড তৈরি করা যাবে।

আরও পড়ুন: পুজোর আগেই শেষ হবে রাস্তা মেরামতের কাজ, ট্র্যাফিক নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখযোগ্যভাবে, এই ওয়েবসাইট বা পোর্টালটি একজন ব্যবহারকার প্র্যাঙ্ক বা মজা হিসেবে শেয়ার করেছিলেন। তার পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে, এটি কেবল একটি রসিকতা ছিল। কিন্তু পরে পোর্টালটি পরীক্ষা করে দেখা যায় এটি ঠিক যেমনটা ভাবা হয়েছিল, সেভাবেই কাজ করছে।

অর্থাৎ, আপনি যদি এই পোর্টালে সঠিকভাবে আপনার ইউপিআই আইডি প্রবেশ করান এবং কিউআর কোড তৈরি করেন, তবে সেই কোডগুলি ব্যবহার করে সত্যিই পেমেন্ট করা সম্ভব। তবে, এই পোর্টালটির নিরাপত্তা যাচাই করা হয়নি, তাই ব্যবসায়ী বা সাধারণ মানুষের এটি ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: যাত্রার আগে বদলাতে পারবেন ট্রেনের সিট, ১৩ বছরের শিরিন তৈরি করল ‘CoSeat’ প্ল্যাটফর্ম

ওই এক্স ইউজারের শেয়ার করা পোস্টের কমেন্ট বক্স প্রচুর মন্তব্যে ভরে গেছে। অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। প্রশ্ন করছেন যে, এটা কোনও তামাশা নাকি বাস্তব। কেউ কেউ আবার এটিকে কর ফাঁকি দেওয়ার কৌশল বলছেন। আবার অন্যরা বলছেন, যেহেতু সরকার নিজেই একে কর হিসেবে গণ্য করে না, তাহলে এটা কীভাবে কর ফাঁকি হতে পারে। এছাড়াও, কিছু এক্স ইউজার তাদের অ্যাপ এবং প্ল্যাটফর্মের লিঙ্ক শেয়ার করে জানান তারা তাদের পোর্টালে এই ফিচারটি যুক্ত করছেন।

বিধিসম্মত সতর্কীকরণঃ ইন্ডিয়া হুডের তরফ থেকে এমন কোনও থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয় না। এমন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকারই পরামর্শ দিচ্ছি আমরা। প্রতিবেদনটি একটি নয়া প্রযুক্তি নিয়ে করা হয়েছে মাত্র। কোনও গবেষণা বা অভিজ্ঞদের পরামর্শ ছাড়া এব প্ল্যাটফর্ম ব্যবহার না করারই উপদেশ দিচ্ছি আমরা।