রিচার্জের খরচ কমতে পারে ৭০%, প্রস্তাব TRAI-র

Published:

Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: মোবাইল ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর। যারা ইন্টারনেট ব্যবহার করেন না বা শুধুমাত্র ফোন কল কিংবা এসএমএস-র জন্য মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এবার খুব শীঘ্রই সস্তার রিচার্জ প্ল্যান (Recharge Plan) আসতে পারে। এই লক্ষ্য নিয়েই নতুন খসড়া নিয়ম প্রকাশ করেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থার TRAI।

সংস্থার নতুন প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে টেলিকম সংস্থাগুলিকে ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস কল বা এসএমএস-র জন্যই আলাদা রিচার্জ প্ল্যান নিয়ে আসতে হবে। বর্তমান সময়ে এই খসড়া নিয়ে বিভিন্ন পক্ষের মতামত চাওয়া হয়েছে। এমনটি পরবর্তী পর্যায়ে সেগুলি বিবেচনা করে চূড়ান্ত নিয়ম জারি করা হবে বলেই জানানো হয়েছে। তবে এতে যে সাধারণ ব্যবহারকারীরা উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না।

কী প্রস্তাব দিয়েছে TRAI?

আসলে এখন অধিকাংশ টেলিকম সংস্থা সীমিত সময়ের জন্য কল বা এসএমএস ভিত্তিক প্ল্যান দিলেও দীর্ঘমেয়াদী রিচার্জের জন্য গ্রাহকদের ডেটা বাধ্যতামূলকভাবে নিতে হয়। TRAI-র নতুন প্রস্তাব অনুযায়ী, কোনও সংস্থা যদি 7 দিন, 28 দিন, 56 দিন বা 84 দিনের ডেটা প্ল্যান দেয় তাহলে সেক্ষেত্রে একই মেয়াদে শুধুমাত্র কল বা এসএমএস প্ল্যান দিতে হবে। অর্থাৎ, ডেটা ব্যবহার না করলেও তার জন্য অতিরিক্ত টাকা গুনতে হবে না।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে একটি মোবাইল রিচার্জের মোট মূল্যের সিংহভাগ অংশ ডেটা পরিষেবার জন্য নির্ধারণ থাকে। সেই কারণে ডেটা বাদ দিলে শুধুমাত্র কল বা এসএমএস প্ল্যানের দাম 50 থেকে 70 শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে যদি কোনও প্ল্যানের দাম 300 টাকা হয় তাহলে সেই প্ল্যানের দাম 100 থেকে 150 টাকার মধ্যে হতে পারে।

আরও পড়ুন: “বছরে ১ হাজার কোটির রেভিনিউ বাড়বে” ডানকুনিতে লাক্স কোজির শিলান্যাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে এই উদ্যোগের ফলে বিশেষভাবে ফিচার ফোন ব্যবহারকারীরা উপকৃত হবে। পাশাপাশি প্রবীণ নাগরিক যারা ইন্টারনেট ব্যবহার করেন না, এমনকি যারা সেকেন্ডারের সিম শুধুমাত্র ফোন কলের জন্য ব্যবহার করেন বা বাড়িতে ওয়াইফাই রয়েছে এবং মোবাইল ডেটার প্রয়োজন পড়ে না তারা উপকৃত হবে। এমনকি নতুন খসড়ায় আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি হল Truecaller এর মতো কল ম্যানেজমেন্ট অ্যাপ এবার থেকে 1600 বা 140 সিরিজের নির্দিষ্ট নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করতে পারবে না। এখন দেখার TRAI-র এই নিয়ম আদৌ মানে কিনা টেলিকম সংস্থাগুলি।