ইন্ডি জোটে ভাঙন, বিপাকে অভিষেক, মোদীকে কটাক্ষ…! আজকের সেরা ১০ খবর (২৯ নভেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ নভেম্বর, রবিবার। ইন্ডি জোটে ভাঙন, বিপাকে অভিষেক, মোদীকে কটাক্ষ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বীরভূমের কৃষকের ছেলের ইসরোতে গবেষণার সুযোগ

রামপুরহাটের ব্রাহ্মণী গ্রামের এক কৃষক পরিবারের সন্তান পেল বিরাট সাফল্য। সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর গবেষণা উন্নয়ন বিভাগে কাজ করার সুযোগ পেয়েছেন মহম্মদ সুলতান। শৈশব থেকেই অভাব অনটন ছিল নিত্যদিনের সঙ্গী। রামপুরহাটের অনন্তপুর কানাইপুরা রাহেলিয়া হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন। সেখান থেকেই পড়াশোনা করেন তিনি। ডক্টরেট সম্পন্ন করার আগেই তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগ দিয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৯) ফের রক্ষাকবচ চেয়ে সর্বোচ্চ আদালতে সুমিত রায়

জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তবে এবার আরও চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর দাবি, একটি মামলায় ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি মামলাগুলিতে যাতে শোন অ্যারেস্ট না করা হয় এবং তদন্ত প্রক্রিয়া স্থগিত রাখা হয়, সেই দাবি জানিয়েছে আদালতে। এখনও পর্যন্ত যা খবর, আগামী সপ্তাহে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৮) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের

এবার আরও বিপাকে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এবার লালবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে ভুয়ো একটি ভিডিও প্রকাশের অভিযোগে লালবাজার সাইবার সেলে এই অভিযোগ জমা দেওয়া হয়েছে। যদিও এর আগে পূর্ব বর্ধমানের কালনা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। রাজ্য সরকার আগেই জানিয়েছিল, এটি ভুয়া ভিডিও এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৭) নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় স্বরূপনগর থেকে গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এবার গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। হঠাৎগঞ্জ এলাকায় প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর ভিডিও এবং মন্তব্য ছড়ানোর অভিযোগ উঠেছিল রাকিবুল ইসলাম নামে ওই যুবকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৬) লোকসভার স্পিকারকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভায় ডিলিমিটেশন বিল পাস করতে বদ্ধপরিকর এনডিএ। ইতিমধ্যেই পর্যাপ্ত সাংসদের সমর্থন পেয়েছে তারা। তবে এবার তৃণমূলত্যাগী ২০ জন সাংসদ যাতে ভোট না দিতে পারেন সেই দাবি জানিয়ে স্পিকার ওম বিড়লাকে সরাসরি চিঠি পাঠিয়েছেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ওই ২০ জনের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগ অযোগ্য ঘোষণার আবেদন যেহেতু এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, তাই ভোটদানে তাঁদের অংশগ্রহণ না নেওয়ার ব্যবস্থা লোকসভার করা উচিত। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৫) বিধায়ক তরুণজ্যোতির নেতৃত্বে মেগা জব ফেয়ার

বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট উদ্যোগ নিলেন রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর উদ্যোগে চালু হল চাকরি মেলা। রাজারহাট গোপালপুরের বিধায়ক উড়ান প্রকল্প শুরু করেছেন, যেখানে ১ হাজারের বেশি কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। সর্বোচ্চ ৮০ হাজার টাকা বেতনের চাকরি অফার করা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক নিজে। তবে নিজের যোগ্যতা অনুযায়ী এখান থেকে চাকরি মিলছে। এমনকি অনেকেই নিয়োগপত্র পেয়েছেন। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৪) পশ্চিম মেদিনীপুরে সাপের কামড় দোকানিকে

পকেটে করে উদ্ধার করা সাপ নিয়ে বাজারে চলে যান সর্পবন্ধু। আর সেই সাপ পকেট থেকে বেরিয়ে কামড়ে দেয় দোকানির পায়ে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। বেনাদিহা গ্রামের বাসিন্দা শঙ্কর দাস ওই অঞ্চলে সাপ ধরার জন্যই পরিচিত। এমনকি সর্পবন্ধু হিসেবেও এলাকায় পরিচিতি রয়েছে তাঁর। শনিবার সকালে তিনি খরিদারা মোড়ের একটি দোকানে পেঁয়াজ বিক্রি করতে গিয়েছিলেন। তবে গণেশ বাগ নামের এক ব্যক্তির দোকানে পেঁয়াজের বস্তা নামানোর সময় শঙ্করের পকেট থেকে সাপটি বেরিয়ে গিয়ে তাঁর পায়ে কামড় দেয়। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

৩) উত্তরবঙ্গে দুটি নতুন হাইওয়ের জন্য ১২ হাজার কোটি টাকা বরাদ্দ

শিলিগুড়ি, দার্জিলিং ও সিকিমের মধ্যে সড়ক যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে এবার বিরাট উদ্যোগ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। মোট ১২ হাজার কোটি টাকা ব্যয় করে দুটি বড় মহাসড়ক প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে বলেই খবর। আনুমানিক ৬০০০ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ৭০ কিলোমিটার দীর্ঘ দার্জিলিং গ্রিনফিল্ড হাইওয়েটিতে পাকা শোল্ডারসহ দুটি লেন থাকবে বলে জানানো হয়েছে। আর এই প্রকল্পে চার লেন টানেল ও ভায়াডাক্ট সহ ৫২ কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি-সিকিম মহাসড়ক নির্মাণ করা হবে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

২) তারকেশ্বরবাসীর স্বপ্ন পূরণ করলেন সন্তু পান

আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছে সরাসরি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন বিজেপি বিধায়ক সন্তু পান। তবে এবার মাথার উপর পাকা বাড়ির স্বপ্ন পূরণ হতে চলেছে তারকেশ্বরের সোনার মেয়ে বুল্টি রায়ের। আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেলেও এতদিন টালির ঝুপড়ির ঘরেই থাকতে হতো স্বামী এবং দুই সন্তানকে নিয়ে ওই মহিলার। তবে এবার তাঁর হাতে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা পাকা বাড়ি তৈরির জন্য তুলে দিয়েছেন বিধায়ক সন্তু পান। তাঁর এই সিদ্ধান্তে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকে। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

১) ইন্ডি জোটে ডিলিমিটেশন বিল নিয়ে বিরাট ভাঙন

ইন্ডি জোটের ভাঙন আসন্ন। ডিলিমিটেশন বিল পাস করার জন্য এনডিএর দরকার প্রয়োজনীয় সমর্থন। তবে ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি সরাসরি এনডিএকে সমর্থন করবেন বলেই জানিয়েছেন। যে কারণে আজ তড়িঘড়ি রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুনদের চেন্নাইতে যেতে হয়। এমনকি স্ট্যালিনের সঙ্গে তাঁরা বৈঠকেও বসেন। তবে সব কিছুর পরেও স্ট্যালিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁরা এই ডিলিমিটেশন বিল সমর্থন করবেন এবং এই বিলের পক্ষেই ভোট দেবেন। ইন্ডি জোটের ভাঙন যে অবশ্যম্ভাবি তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে: এখানে ক্লিক করুন

google button