সহেলি মিত্র, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করাই হল কাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) নিয়ে আপত্তিকর ভিডিও এবং কুরুচিকর মন্তব্য প্রচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট মহকুমার স্বরূপনগরে। ঘটনাকে ঘিরে হঠাৎগঞ্জ এলাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। এই অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগরের হঠাৎগঞ্জ এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ভিডিও ও মন্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে রাকিবুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও এই ঘটনাকে ঘিরে অসন্তোষ দেখা যায়। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় স্বরূপনগর থানার পুলিশ।
অভিযোগ, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও এবং কুরুচিকর মন্তব্য প্রচার করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগের বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়।
আরও পড়ুন: এবার ট্রেনেই কেদারনাথ-বদ্রীনাথ? ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পে মিলল বড় সাফল্য
গ্রেফতার অভিযুক্ত
অভিযোগের ভিত্তিতে পুলিশ রাকিবুল ইসলাম নামে ওই যুবককে গ্রেফতার করেছে। তবে অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঠিক কীভাবে ভিডিওটি প্রচার করা হয়েছিল, তার উৎস কী এবং ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সত্যতা, ভিডিও প্রচারের প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সেইসঙ্গে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই ঘটনায় রাকিবুল ইসলাম একাই জড়িত নাকি আরও কেউ রয়েছে কিনা টা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।


