জিন্স, টি-শার্ট পরে আর অফিসে নয়! সরকারি কর্মচারীদের জন্য পোশাকবিধি চালু রাজ্যের

Published:

Government Employee (1)

সৌভিক মুখার্জী, কলকাতা: কর্মচারীদের (Government Employee) জন্য এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের পোশাক নিয়ে এবার আরও কঠোর হল দফতর। জিন্স, টি-শার্ট কিংবা সাধারণ চটি পরে আর অফিসে ঢোকা যাবে না বলে জানিয়ে দিল অসমের হিমন্ত বিশ্বশর্মা সরকার। এমনকি কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে সরকারি কর্মচারীদের জন্য এবার নতুন পোশাকবিধি বা ড্রেস কোড চালু করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী পোশাক না পরলে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলেও খবর।

সরকারি কর্মচারীদের জন্য নতুন ড্রেস কোড

গত ২৭ নভেম্বর অসম সরকারের তরফ থেকে এই ড্রেস কোড সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। গুয়াহাটির জনতা ভবন বা অসমের সচিবালয়ে কর্মরত সমস্ত ক্যাডারের আধিকারিক আর কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম ওই মুহূর্ত থেকে কার্যকর হচ্ছে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় কর্মীর জন্যই আলাদা আলাদা পোশাকবিধি নির্ধারণ করা হয়েছে। শালীনতা এবং ঐতিহ্যবাহী পোশাক বজায় রেখেই অফিসে আসতে হবে বলে জানিয়েছে সরকার।

সেক্ষেত্রে পুরুষ কর্মীদের এবার থেকে ফরম্যাল প্যান্ট ও শার্ট, কুর্তা, ধুতি-পাঞ্জাবি ইত্যাদি পরে অফিসে আসা যাবে বলে জানানো হয়েছে। তবে জিন্স, টি-শার্ট বা পায়জামা পরে অফিসের ত্রিসীমানা পেরোনো যাবে না বলেই জানিয়েছে সরকার। অন্যদিকে মহিলাদের জন্য শাড়ি, সালোয়ার স্যুট বা অসমের ঐতিহ্যবাহী মেখেলা চাদর তালিকায় রাখা হয়েছে। কিন্তু জিন্স, টি-শার্ট বা টিউনিক, লেগিংস ইত্যাদি পরে আর অফিসে আসা যাবে না। অন্যদিকে পোশাকের পাশাপাশি জুতো নিয়েও জারি করা হয়েছে নির্দেশিকা। অফিসের পরিবেশের সঙ্গে মানানসই পরিষ্কার ও শালীন জুতো পরতে হবে। চটি, ফ্লিপ-ফ্লপ বা অন্য কোনও জুতো পরে অফিসে আসা যাবে না বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন: ভাঙছে ইন্ডি জোট! শরদ, স্ট্যালিনকে তুষ্ট করতে চেন্নাই যাচ্ছেন মল্লিকার্জুন, মমতারা

সরকারের নির্দেশিকা অনুযায়ী, এই পোশাকবিধি শুধুমাত্র সচিবালয়ের দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সরকারি বৈঠক, অনুষ্ঠান, প্রশাসনিক কর্মসূচিতেও এই নিয়ম মেনে চলতে হবে। এমনকি পোশাকবিধি লঙ্ঘন করলে সেই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মচারীদের পোশাকে স্বাধীনতা, শালীনতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই উদ্যোগ। সরকারের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যদি কোনও কর্মী এই নিয়ম না মানেন, তাহলে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হবে।

google button