শ্রীনাথকে পেছনে ফেলে সফলতম ভারতীয় বোলার হলেন বুমরাহ, ঝুঁকিতে কপিলের রেকর্ড

Published:

Jasprit Bumrah Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেট না তুলতে পেরে ব্যাপক সমালোচিত হয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), সেই সমালোচনার জবাব দিলেন দ্বিতীয় ইনিংসে। রবিবার কিউইদের বিরুদ্ধে দুই উইকেট তুলে প্রথমেই ধাক্কা দেন বুমরাহ। আর সেই সূত্র ধরেই জাভাগল শ্রীনাথকেই (Javagal Srinath) পেছনে ফেলে দিলেন তিনি। তৈরি করলেন নতুন নজির। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটের সমস্ত সংস্করণ মিলিয়ে দেশের সফলতম বোলার হয়ে উঠেছেন জসপ্রীত।

চতুর্থ স্থানে উঠে এলেন জসপ্রীত

ঘরের মাঠ হোক কিংবা বিদেশ, উইকেট নিয়ে নিজেদের ক্ষমতা জানান দিয়েছেন ভারতের বোলাররা। অতীতে সেই কীর্তি গড়ে ইতিহাস রচনার কাজটা শুরু করেছিলেন অনিল কুম্বলেরা। বিদেশের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কিন্তু তিনিই। ক্রিকেটের সব ধরনের সংস্করণ মিলিয়ে 248টি ম্যাচে 477টি উইকেট ভেঙেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কুম্বলের পরেই অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে ক্রিকেটের সমস্ত সংস্করণে সবচেয়ে বেশি উইকেট তোলার নজির রয়েছে জাহির খানের।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এই ভারতীয় তারকা 199টি ম্যাচে অংশ নিয়ে তুলেছিলেন 398টি উইকেট। জাহির খানের পরেই তিন নম্বরে নাম রয়েছে কপিল দেবের। ভারতকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি নিজের ক্রিকেট জীবনে সমস্ত সংস্করণ মিলিয়ে বল হাতে বিদেশের মাটিতে তুলেছিলেন 368টি উইকেট। 206 ম্যাচে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। এবার সেই তালিকাতেই চার নম্বরে উঠে এলেন বুমরাহ। 124 নম্বর ম্যাচে নিজের 341টি উইকেট সম্পূর্ণ করেছেন ভারতীয় বোলার। জায়গা করে নিয়েছেন কপিল দেবের পরেই।

আরও পড়ুন: পোলিও আক্রান্ত শরীরে তুললেন ২৮৫ কেজি, ভারতের প্রথম মহিলা হিসেবে ইতিহাস জসপ্রিতের

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিদেশের মাটিতে ক্রিকেটের সমস্ত ফরম্যাট মিলিয়ে এতদিন তালিকার চতুর্থ স্থানে নাম ছিল জাভাগাল শ্রীনাথের। 340টি উইকেট তোলা এই ভারতীয় তারকা এবার চলে এসেছেন 5 নম্বরে। তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন খোদ বুমরাহ। তবে তালিকায় চার নম্বরে থাকলেও পেসারদের মধ্যে হিসেব করলে তিনি রয়েছেন তিন নম্বরে। সবচেয়ে বড় কথা, এই ভারতীয় ক্রিকেটারের কাছে এখনও সুযোগ রয়েছে উইকেট ভেঙে তালিকায় নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। ফলে এই মুহূর্তে সবচেয়ে চাপে রয়েছে কপিল দেবের রেকর্ড!

google button