ডিসেম্বরে বুধের গোচরে টালমাটাল পরিস্থিতি, ৭ দিন পর হবে অস্তমিত, কী প্রভাব পড়বে ১২ রাশির ওপর?

Published:

Mercury Transit

অনন্যা সরকার, কলকাতা: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের গোচরই ১২টি রাশির জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ডিসেম্বরের শুরুর দিকেই বুধ গ্রহ তার অবস্থান পরিবর্তন করবে (Mercury Transit)। ২ ডিসেম্বর বুধ তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ৫ দিন পর ৭ ডিসেম্বর ‘অস্তমিত’ (সূর্যের খুব কাছাকাছি আসার কারণে অদৃশ্য হওয়া) হবে। এরপর, ২২ ডিসেম্বর বুধ ধনু রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বাকশক্তি, বুদ্ধি, ব্যবসা ও হিসাব-নিকাশের কারক গ্রহ হিসেবে গণ্য করা হয়। তাই, এই রাশি পরিবর্তনটি কর্মজীবন, ব্যবসা, শিক্ষা এবং অর্থনৈতিক বিষয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে। আসুন বুধের এই গোচর ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে কী কী পরিবর্তন আনতে চলেছে, জেনে নেওয়া যাক। 

ডিসেম্বর মাসে বুধের গোচরের প্রভাব

মেষ: বুধের এই রাশি পরিবর্তন অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে এবং অতীতের কোনো বিষয় পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে। ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কাউকে বিশ্বাস না করাই ভালো।

বৃষ: ব্যবসায়ীদের জন্য অংশীদারিত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় ব্যবসায় নতুন কারো সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করতে পারেন। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি এড়িয়ে চলাই ভালো। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার। 

মিথুন: বুধের গোচরে মিথুন রাশির জাতক-জাতিকাদের কাজের চাপ বাড়তে পারে। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও এই সময়টি গুরুত্বপূর্ণ। তবে, নিজের স্বাস্থ্য বা দৈনন্দিন রুটিনের প্রতি অবহেলা করবেন না।

আরও পড়ুন: ২০২৭ সালে এই রাশিগুলোর ওপর পড়বে শনির বিশেষ দৃষ্টি, কর্মক্ষেত্র আসতে পারে পরিবর্তন

কর্কট: বুধের রাশি পরিবর্তন শিক্ষা ও প্রেম জীবনে বিশেষ প্রভাব ফেলবে। এসময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রয়োজন। সন্তানদের নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। যেকোনো বিনিয়োগ করার আগে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে নেওয়া উচিত।

সিংহ: পারিবারিক বিষয়ে বেশি জড়িয়ে যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের পরিকল্পনাগুলোকে এগিয়ে নেওয়ার সুযোগ মিলতে পারে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় শব্দ চয়নের বিষয়ে সতর্ক থাকতে হবে।

কন্যা: এসময় যোগাযোগ বাড়বে, সম্পর্ক ও স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে বুধের এই রাশি পরিবর্তন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পেশাগত ক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় পারে। ব্যবসায়ীরা তাদের নেটওয়ার্ক থেকে উপকৃত হতে পারেন। এ সময় ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে।

তুলা: বুধের গোচরে তুলা রাশির জাতক-জাতিকাদের আর্থিক ও পারিবারিক জীবনে পরিবর্তন আসতে চলেছে। আয়ের পাশাপাশি ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। পরিবারের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে, কথা বলার সময় সতর্ক থাকা বাঞ্ছনীয়। কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়ার আগে ভালোভাবে ভাবনা-চিন্তা করে নিন।

বৃশ্চিক: বুধ বৃশ্চিক রাশিতেই প্রবেশ করতে চলেছে, তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্রে নিজের মতামত তুলে ধরার সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় বিচক্ষণতা অবলম্বন করা প্রয়োজন। গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়।

ধনু রাশি: ব্যয়ের ক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে। যারা চাকরিজীবী, তাদের কাজের প্রয়োজনে বিদেশ ভ্রমণ করতে হতে পারে। আর্থিক বিষয়গুলোর ক্ষেত্রে একটি বাজেট তৈরি করা দরকার। আটকে থাকা কাজগুলো সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে।

মকর রাশি: আয় ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এই সময়টি গুরুত্বপূর্ণ। পুরনো বন্ধু বা পরিচিতদের সাথে পুনরায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা তাদের বর্তমান পরিচিত মহলের মাধ্যমে নতুন চুক্তি পেতে পারেন।

কুম্ভ রাশি: পেশাগত জীবনের দিক থেকে বুধের গোচর তাৎপর্যপূর্ণ। আপনি নতুন দায়িত্ব পেতে পারেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে নিজের ধারণাগুলো তুলে ধরার সুযোগ মিলতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য ভাগ্য ও উচ্চশিক্ষার জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো পথ খুঁজে পেতে পারেন। এই সময় চাকরি পরিবর্তন করতে চাইলে, সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। ধর্মীয় কাজে প্রতি আগ্রহ বাড়তে পারে ও দূরপাল্লার ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে।  

জানিয়ে রাখি, ৭ ডিসেম্বর বুধ গ্রহ অস্তমিত হওয়ার পর আবার ২২ ডিসেম্বর এটি ধনু রাশিতে প্রবেশ করবে। এই অবস্থানটি ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। তাই, এই সময়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ও সতর্কতা অবলম্বন করা উচিত।

google button