পছন্দ ছিল সকলেরই, জনপ্রিয় গাড়ির দাম অনেকটাই বাড়িয়ে দিল মারুতি সুজুকি

Published:

Maruti Suzuki

সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তে যদি আপনি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য বড় খবর। মারুতির (Maruti Suzuki) জনপ্রিয় একটি গাড়ির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে কোম্পানি। জনপ্রিয় মিড-সাইজ এসইউভি গ্র্যান্ড ভিটারার নির্দিষ্ট কয়েকটি ভেরিয়েন্টের দাম এবার বাড়িয়েছে সংস্থা। এমনকি সর্বোচ্চ 15,400 টাকা পর্যন্ত দাম বেড়েছে এই এসইউভির। এর পাশাপাশি সম্প্রতি সুইফট এবং ইকোর মতো জনপ্রিয় মডেলেরও নির্বাচিত কিছু ভেরিয়েন্টের দাম সংশোধন করা হয়েছে। গত ২২ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে এই নতুন রেট।

জনপ্রিয় গাড়ির দাম বাড়াল মারুতি সুজুকি

জানা গিয়েছে, এবার Arena এবং Nexa উভয় ডিলারশিপ নেটওয়ার্কের নির্বাচিত গাড়ির ক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অটোমোবাইল রিপোর্ট অনুযায়ী খবর, গ্র্যান্ড ভিটারার সব ভেরিয়েন্টের দাম বাড়েনি। তবে শুধুমাত্র দুটি নির্দিষ্ট ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। Zeta 2WD 1.5 Petrol MT ভেরিয়েন্টের দাম বেড়েছে 15,400 টাকা এবং Alpha 2WD 1.5 Petrol MT ভেরিয়েন্টের দাম বেড়েছে 10,000 টাকা। এদিকে গ্র্যান্ড ভিটারার বাকি ভেরিয়েন্টগুলির দামে সেরকম কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে যেসব ক্রেতা বিশেষভাবে এই দুটি মডেল কেনার কথা ভাবছিলেন, তাদের এবার বাড়তি টাকা খরচ করতে হবে।

উল্লেখ্য, গ্র্যান্ড ভিটারার পাশাপাশি 2026 সালের Swift-র নির্বাচিত বেশ কিছু ভেরিয়েন্টের দাম বাড়িয়েছে মারুতি সুজুকি। রিপোর্ট অনুযায়ী, সুইফটের দাম সর্বোচ্চ 10 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে 1.2 লিটার সিএনজি অটো ভেরিয়েন্ট পাওয়ারট্রেনের তিনটি ভেরিয়েন্টের দাম 10 হাজার টাকা করে বাড়ানো হয়েছে। তবে শতাংশ হিসেবে VXI মডেলের সবচেয়ে বেশি 1.24% দাম বেড়েছে। উল্লেখযোগ্য বিষয়, 1.2 লিটার পেট্রোল ম্যানুয়াল, পেট্রোল অটো এবং সিএনজি ম্যানুয়াল ইঞ্জিন ভেরিয়েন্টগুলির দামে সেরকম কোনও বদল আনা হয়নি। এই গাড়ির এক্স শোরুম দাম দাঁড়িয়েছে 5.84 লক্ষ টাকা থেকে 8.96 লক্ষ টাকার মধ্যেই।

আরও পড়ুন: “অভিষেকের পায়ের তলায় পড়ে থাকত” ঋতব্রতর বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে আবার কমার্শিয়াল ও ফ্যামিলি সেগমেন্টের পরিচিত গাড়ি ইকো 2026 মডেলের বেশ কিছু ভেরিয়েন্টের দাম বাড়িয়েছে সংস্থা। এই গাড়ির দাম সর্বোচ্চ 2500 টাকা পর্যন্ত বেড়েছে বলেই খবর। 1.2 লিটার পেট্রোল ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম 2500 টাকা বেড়েছে। এর পাশাপাশি কার্গো ভেরিয়েন্টের দাম 2500 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া পেট্রোল ম্যানুয়াল বাদে বাকি ভেরিয়েন্টগুলিতেও 2500 টাকা করে দাম বাড়ানো হয়েছে। দাম সংশোধনের পর এর নতুন এক্স শোরুম রেট দাঁড়িয়েছে 5.31 লক্ষ টাকা থেকে 8.12 লক্ষ টাকার মধ্যে। ফলে যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাদের আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

google button